× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দৌলতপুরে চায়ের দোকানে কৃষককে গুলি করে হত্যা, আহত ২

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিবেদক

প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫ ২৩:০৫ পিএম

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৫ ২১:২৮ পিএম

দৌলতপুরে চায়ের দোকানে কৃষককে গুলি করে হত্যা, আহত ২

কুষ্টিয়ার দৌলতপুরে চায়ের দোকানে এক কৃষককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন আরও দুজন। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার পিয়ারপুর ইউনিয়নের পচাভিটা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রফিক হোসেন (৫০) ওই এলাকার মোতালেব হোসেনের ছেলে। গুলিবিদ্ধরা হলেনÑ ওই এলাকার সিদ্দিক ফরাজীর ছেলে রবজেল (৪০) ও আহাদ ফরাজীর ছেলে ইউসুফ (৪২)। তারাও পেশায় কৃষক।

পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সন্ধ্যার পর স্থানীয় পচাভিটা গ্রামের সৈকেত মেম্বারের বাড়ির পাশে একটি একটি দোকানে রফিকসহ কয়েকজন বসে চা পান করছিলেন। এ সময় একটি মোটরসাইকেলে তিনজন এসে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। বুকে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই রফিক মারা যান। এ সময় স্থানীয়রা দুর্বৃত্তদের ধরতে এগিয়ে গেলে তারা কয়েক রাউন্ড এলোপাতাড়ি গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল থেকে চলে যায়। এতে স্থানীয় রবজেল ও ইউসুফ নামে আরও দুজনের পায়ে গুলি লাগে। তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি অ্যাপাচি আরটিআর গাড়িতে করে তিনজন এসে রফিককে লক্ষ্য করে এক রাউন্ড গুলি করে। রফিক কৃষিকাজ করলেও স্থানীয় বিএনপির একজন কর্মী ছিলেন। তবে কারও সঙ্গে তার কোনো দ্বন্দ্ব ছিল না বলে এলাকাবাসী জানান।

দৌলতপুর থানার ওসি সোলায়মান শেখ বলেন, কে বা কারা এ ঘটনা ঘটিয়েছেন তাৎক্ষণিক তা শনাক্ত করা যায়নি। পুলিশ তদন্ত শুরু করেছে। দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা