প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫ ২১:৩৩ পিএম
দৈনিক যুগান্তরের ব্রাহ্মণপাড়া প্রতিনিধি ও দৈনিক কুমিল্লার কাগজের স্টাফ রিপোর্টার সৌরভ মাহমুদ হারুনের বাবা আব্দুল মজিদের ৩০তম মৃত্যুবার্ষিকী শুক্রবার (৫ ডিসেম্বর)।
এ উপলক্ষে মরহুমের নিজ বাড়ি কুমিল্লার বুড়িচংয়ের পীরযাত্রাপুর গ্রামের কেন্দ্রীয় মসজিদে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হবে।
এ ছাড়া বাদ জুমা মরহুমের কবর জিয়ারত করা হবে। মরহুমের আত্মার মাগফিরাতের জন্য শুভাকাঙ্ক্ষী ও আত্মীয়স্বজনদের দোয়ায় অংশগ্রহণের অনুরোধ জানানো হয়েছে।