× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কীটনাশক পানে নারীর ‘আত্মহত্যা’

মানিকগঞ্জ সংবাদদাতা

প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২২ ১৭:২৯ পিএম

আপডেট : ২০ ডিসেম্বর ২০২২ ১৮:৫১ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় কীটনাশক খেয়ে সাবেক নারী ইউপি সদস্য আত্মহত্যা করেছেন বলে পুলিশ জানিয়েছে।

মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (২০ ডিসেম্বর) ভোরে তিনি মারা যান।

মারা যাওয়া নারীর নাম রোজিনা আক্তার। তিনি উপজেলার পয়লা ইউনিয়নের ছোট পয়লা গ্রামের মৃত পরশ আলীর মেয়ে। তিনি বিধবা ছিলেন। দুই সন্তান নিয়ে বাবার বাড়িতেই বসবাস করতেন।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান প্রতিদিনের বাংলাদেশকে আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি আমিনুর রহমান জানান, রোজিনা প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। পারিবারিক কলহের জেরে রাত ২টার দিকে কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরিবারের সদস্যরা তাকে প্রথমে ঘিওর হাসপাতাল এবং পরে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় ভোরে মারা যান তিনি।

মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো রয়েছে। এ ঘটনায় ঘিওর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলেও জানান ওসি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা