× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঋণ খেলাপির অভিযোগে ছোট ভাইকে অবাঞ্ছিত ঘোষণা পরিবারের

নড়াইল প্রতিবেদক

প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫ ১৯:০০ পিএম

ঋণ খেলাপির অভিযোগে ছোট ভাইকে অবাঞ্ছিত ঘোষণা পরিবারের

বিভিন্ন ব্যাংক ও এনজিও থেকে নেওয়া ঋণের দায়ভার পরিবারকে জড়ানো এবং জমি বন্ধক রেখে অর্থ নেওয়ার অভিযোগে পঞ্চম ভাইকে অবাঞ্ছিত ঘোষণা করেছে নড়াইলের একটি পরিবার। 


এ ঘটনায় বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকালে শহরের দুর্গাপুর এলাকায় সংবাদ সম্মেলন করেন পরিবারের সদস্যরা।


সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পরিবারের চতুর্থ ভাই রাশেদুল ইসলাম। এ সময় পরিবারের ছোট ভাই সাহেদ হোসেনও উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে রাশেদুল ইসলাম জানান, তারা ছয় ভাই ও এক বোন। তাদের পঞ্চম ভাই মো. জাহেদ হোসেন কালিয়ার পেড়লী এলাকায় ঘের ব্যবসায়ী হিসেবে পরিচিত। ব্যক্তিগত উদ্যোগে ব্যবসা পরিচালনার সময় তিনি বিভিন্ন ব্যাংক, এনজিও এবং জমির দলিল রেখে উল্লেখযোগ্য পরিমাণ ঋণ নেন। তবে এসব বিষয়ে পরিবারকে কোনো তথ্য না দিয়ে সবকিছু গোপন রাখেন।
পরিবার বিষয়টি জানতে চাইলে জাহিদ হোসেন উল্টো ক্ষোভ দেখিয়ে বলেন—“আমার ব্যবসা আমি দেখব, তোমরা এতে আসবে না।” তার এ আচরণ ও ঋণ খেলাপি পরিস্থিতির কারণে পরিবার সামাজিক ও আর্থিকভাবে বিব্রতকর অবস্থায় পড়েছে বলে অভিযোগ করেন রাশেদুল ইসলাম।
তিনি আরও জানান, পারিবারিক আলোচনা শেষে পঞ্চম ভাই মো. জাহিদ হোসেনকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। তার সঙ্গে পরিবারের আর কোনো সম্পর্ক থাকবে না এবং ভবিষ্যতে তার কোনো দায়-দায়িত্বও আর পরিবার গ্রহণ করবে না।
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা