× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ক্ষতিকর কীটনাশকের ব্যবহার কমানোর দাবিতে মানববন্ধন

সাতক্ষীরা প্রতিবেদক

প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫ ১৮:৫০ পিএম

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৫ ১৯:১৮ পিএম

ক্ষতিকর কীটনাশকের ব্যবহার কমানোর দাবিতে মানববন্ধন

কৃষিতে রাসায়নিক ও ক্ষতিকর কীটনাশকের ব্যবহার কমানোর দাবিতে সাতক্ষীরার শ্যামনগরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বেলা ১১টায় শ্যামনগর প্রেস ক্লাবের সামনে গ্রিন কোয়ালিশন, বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইনডিজেনাস নলেজ (বারসিক) ও শ্যামনগর উপজেলা স্বেচ্ছাসেবী অ্যাসোসিয়েশন আয়োজিত এই মানববন্ধনে কৃষাণ-কৃষাণী, শিক্ষার্থী, নারী সংগঠক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সিনিয়র সাংবাদিক আফজালুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন শ্যামনগর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এসএম মোস্তফা কামাল, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মো. ইয়াছিন আরাফাত, বারসিকের সহযোগী আঞ্চলিক সমন্বয়কারী রামকৃষ্ণ জোয়ারদার, গ্রিন কোয়ালিশন শ্যামনগর পৌরসভা ইউনিটের সাধারণ সম্পাদক কিরণ শংকর চ্যাটার্জী, ঈশ্বরীপুর ইউনিটের সভাপতি জিল্লুর রহমান, মুন্সীগঞ্জ ইউনিটের সভাপতি ডা. যোগেশ মণ্ডল, শ্যামনগর উপজেলা স্বেচ্ছাসেবী অ্যাসোসিয়েশনের সভাপতি সাইফুদ্দিন সিদ্দিক, সহ-সভাপতি মোমিনুর রহমান, শরুব ইয়ুথ টিমের ভলান্টিয়ার জেবা তাসনিয়া, কৃষক দেবীরঞ্জন মণ্ডল প্রমুখ।

বক্তারা বলেন, কীটনাশকের অবাধ ব্যবহার শুধু কৃষিকে নয়, সমগ্র প্রাণিকুলের জীবন বিষিয়ে তুলছে। কীটনাশকের ব্যবহার নিয়ন্ত্রণ করা, বিষের সহজলভ্যতা বন্ধ করা এখন সময়ের দাবি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা