কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিবেদক
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫ ১৮:৩৬ পিএম
মৌলভীবাজারের কুলাউড়ায় মুরইছড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক চা শ্রমিক নিহত হয়েছেন। নিহত চা শ্রমিক সুখীরাম উরাং (২৫) উপজেলার কর্মধা ইউনিয়নের মুরইছড়া বস্তি এলাকার বাসিন্দা।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর ) দুপুরে উপজেলার কর্মধা ইউনিয়নের মুরইছড়া সীমান্তে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, সুখীরাম মুরইছড়া সীমান্তের ১ হাজার ৮৪৪ ও ১ হাজার ৮৪৫ নম্বর পিলার এলাকায় গরু চরানোর সময় বিএসএফ তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। সুখীরামের পিঠে গুলি লেগে রক্তক্ষরণ শুরু হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে তাঁর লাশ উদ্ধার করে কুলাউড়া থানায় নিয়ে যায়।