× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নবাগত নড়াইল জেলা প্রশাসকের মতবিনিময় সভা

নড়াইল প্রতিবেদক

প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫ ১৮:২৫ পিএম

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৫ ১৮:৪২ পিএম

নবাগত নড়াইল জেলা প্রশাসকের মতবিনিময় সভা

নড়াইল জেলার সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালামের সভাপতিত্বে সভায় বক্তব্য দেনÑ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস, নড়াইল প্রেস ক্লাবের সিনিয়র সভাপতি অ্যাডভোকেট মো. আজিজুল ইসলাম, সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ লাবলু, সিনিয়র সাংবাদিক তারিকুজ্জামান লিটু, দৈনিক ওশানের সম্পাদক অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী, নড়াইল কণ্ঠের সম্পাদক কাজী হাফিজুর রহমান, সাইফুল ইসলাম তুহিন, জহির ঠাকুর, খায়রুল আরেফিন রানা, হুমায়ুন কবীর রিন্টু, জিয়াউর রহমান জামী, অশোক কুন্ডু প্রমুখ। 

বক্তারা নড়াইলের উন্নয়ন ত্বরান্বিত করতে নানা প্রস্তাবনা উপস্থাপনের পাশাপাশি জেলার বিভিন্ন সমস্যা, অনিয়ম ও জনভোগান্তি সম্পর্কে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আহসান মাহমুদ রাসেল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শারমিনা সাত্তার, নড়াইল প্রেস ক্লাবের সিনিয়র সাংবাদিক সুলতান মাহমুদ, কোষাধ্যক্ষ মোস্তফা কামাল, যুগ্ম সাধারণ সম্পাদক নন্দিতা বোস, ইমরান হোসেন, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রাজু আহমেদ রাজু, সিনিয়র সাংবাদিক গুলশান আরা, আব্দুস সাত্তার, শরিফুল ইসলাম বাবলু, দপ্তর সম্পাদক মো. নুরুন্নবী সামদানি, শুভ সরকার, ইমরান হাসান, আবু তাহের, এসকে সুজয়, সুজয় বকসী, সোহেল রানা, আব্দুর কাদের, সাদ্দাম হোসেন, নুর তাজুল ইসলাম, হাফিজুল করিম নিলু, মীর্জা মাহমুদ রন্টুসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা