× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বগুড়ায় দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ২

বগুড়া অফিস

প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫ ১৭:১৯ পিএম

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৫ ১৭:৪৭ পিএম

বগুড়ায় দেশীয় ধারালো অস্ত্রসহ দুই তরুণ। প্রবা ফটো

বগুড়ায় দেশীয় ধারালো অস্ত্রসহ দুই তরুণ। প্রবা ফটো

বগুড়ায় দেশীয় ধারালো অস্ত্রসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে সদর উপজেলার বড় সরলপুর ধাপপাড়া ও দিঘলকান্দি পশ্চিমপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- বড় সরলপুর ধাপপাড়া এলাকার মৃত হেলাল উদ্দিনের ছেলে তৌফিক আল সানি (২০) এবং দিঘলকান্দি পশ্চিমপাড়া এলাকার মো. আনোয়ারের ছেলে মো. নাজিম (১৮)।

বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে ধাপপাড়া এলাকা থেকে সানিকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে চারটি দেশীয় ধারালো অস্ত্র ও একটি হকিস্টিক উদ্ধার করা হয়। পরে সানির দেওয়া তথ্যের ভিত্তিতে পশ্চিমপাড়া এলাকা থেকে তার সহযোগী নাজিমকে গ্রেপ্তার করা হয়। তার বিছানার তোষকের নিচ থেকে একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা