× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘চুরি করে পালানোর সময়’ আটক, ‘পিটুনিতে’ মৃত্যু

গাইবান্ধা সংবাদদাতা

প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২২ ১৭:০৪ পিএম

আপডেট : ২০ ডিসেম্বর ২০২২ ১৭:২৬ পিএম

‘চুরি করে পালানোর সময়’ আটক, ‘পিটুনিতে’ মৃত্যু

গাইবান্ধার সাদুল্যাপুরে বসতবাড়িতে চুরি করে পালানোর সময়  গ্রামবাসীর হাতে আটক এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২০ ডিসেম্বর) ভোরে উপজেলার দামোদরপুর ইউনিয়নের দক্ষিণ ভাঙ্গামোড় যুগীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

এ তথ্য নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) এনায়েত হোসেন জানিয়েছেন মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহত ৩৮ বছর বয়সি হাফিজার রহমান সদর উপজেলার চকমামরোজপুর গ্রামের বাসিন্দা ছিলেন।

স্থানীয়দের বরাতে ওসি জানান, মঙ্গলবার রাত ২টার দিকে পিকআপ ভ্যান নিয়ে হাফিজার রহমানসহ তিনজন যুগীপাড়া গ্রামে ঢোকেন। ওই গ্রামের রফিকুল ইসলামের ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে আলমারি ভেঙে টাকা, স্বর্ণালঙ্রকারসহ বিভিন্ন মালামাল চুরি করে পাশের নুরু মিয়ার বাড়িতে যান। বাড়িতে রফিকুলসহ পরিবারের কেউ ছিলেন না। এরপর হাফিজার ও তার সহযোগীরা নুরু মিয়ার গোয়ালের তিনটি গরু নিয়ে বাড়ির বাইরে চলে যান। বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে তাদের ধাওয়া করেন। এ সময় দুই সহযোগী পালিয়ে গেলেও ধরা পড়ে যান হাফিজার।

পরে তাকে নুরুর বাড়িতে আটকে রেখে পুলিশ ও স্থানীয় চেয়ারম্যানকে খবর দেওয়া হয়। কিন্তু পুলিশ আসার আগেই হাফিজারকে ঘর থেকে বের করে এনে গণপিটুনি দেয় উত্তেজিত এলাকাবাসী। গুরুত্বর অবস্থায় তাকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

দামোদরপুর ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন, ‘দুই বাড়িতে গরুসহ স্বর্ণালঙ্রকার ও টাকা চুরির ঘটনায় হাতেনাতে আটক ওই যুবককে বিক্ষুব্ধ জনতা গণপিটুনি দেয়। পরে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। ঘটনার সময় তার (হাফিজার) সহযোগীরা পিকআপ নিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার সময় পিকআপের ধাক্কায় দুজন আহত হন। ঘটনাটি পুলিশকে অবগত করা হয়েছে। তারা বিষয়টি তদন্ত করে দেখছে।’

এ বিষয়ে সাদুল্যাপুর থানার ওসি বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি দেখা হচ্ছে।’

এ ঘটনার পর তাৎক্ষণিক হাফিজারের পরিবারের কারও বক্তব্য পাওয়া যায়নি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা