× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইউএনও সমাজকল্যাণ পরিষদের অর্থায়নে ভিক্ষুকের দোকান উদ্বোধন করলেন

লালমোহন (ভোলা) প্রতিবেদক

প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫ ২০:৫৬ পিএম

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৫ ২১:০৯ পিএম

ইউএনও  সমাজকল্যাণ পরিষদের অর্থায়নে ভিক্ষুকের দোকান উদ্বোধন করলেন

ইউএনও মো. শাহ আজিজ ভোলার লালমোহনে ভিক্ষুক আ. জলিলের ভিক্ষাভিত্তির অবসান  করলেন ‘ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান’ শীর্ষক সমাজকল্যাণ পরিষদের অর্থায়নে দোকান উদ্বোধন  করে।

বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের মৃধা চৌমুহনীসংলগ্ন নামার বাজারে অর্ধলাখ টাকার মালামাল দোকানে তুলে দিয়ে তার কর্মসংস্থানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহ আজিজ। এ সময় উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মাসুদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পলাশ সমাদ্দার।

দীর্ঘদিন লালমোহন পৌর শহরে বাসস্ট্যান্ড এবং বিভিন্ন দোকানে ঘুরে ঘুরে ভিক্ষা করতেন আ. জলিল (৬৫)। তিনি ১৪ বছর আগে প্যারালাইসিস রোগে আক্রান্ত হন। অর্থের অভাবে নিতে পারেনি সঠিক চিকিৎসাও। এতে করে বিকল হয়ে যায় তার বাম হাত ও বাম পা। নেই কোনো পুত্র সন্তানÑ রয়েছে ৪ কন্যা সন্তান; তারা সাংসারিক ব্যস্ততার কারণে থাকেন শ্বশুর বাড়িতে।পাশে ছিলেন একমাত্র স্ত্রী, তিনিও গত দুই বছর আগে পৃথিবীর মায়া ত্যাগ করে পাড়ি জমান পরপারে। সেই থেকে আ. জলিল মানুষের কাছ থেকে চেয়ে নিয়ে কোনো রকমে খেয়ে-পরে বেঁচে থাকেন।
ভোলার লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের চিটুমিয়া পাটওয়ারীবাড়ীর গোলাম রহমানের ছেলে আ. জলিল। জাতীয় সমাজকল্যাণ পরিষদের অর্থায়নে ‘ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান’ শীর্ষক কর্মসূচির আওতায় তার দীর্ঘদিনের ভিক্ষাভিত্তির অবসান ঘটে।

নতুন কর্মসংস্থানের ব্যবস্থা হওয়ায় আ. জলিল লালমোহন উপজেলা নির্বাহী অফিসার মো. শাহ আজিজ ও সমাজসেবা অফিসারসহ সংশ্লিষ্ট সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা