× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পটুয়াখালীতে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপিত

পটুয়াখালী প্রতিবেদক

প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫ ২০:৫৩ পিএম

পটুয়াখালীতে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপিত

পটুয়াখালীতে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আয়োজন ৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপিত হয়।

বুধবার (৩ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসটি উদযাপন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এর আগে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে শোভাযাত্রা বের করা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. শহীদ হোসেন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জুয়েল রানা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কিশোর রায়। স্বাগত বক্তব্য দেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক এসএম শাহাজাদা। অন্যদের মধ্যে বক্তব্য দেন দৃষ্টি প্রতিবন্ধী কামাল হাওলাদার।

আলোচনা সভায় জেলা প্রশাসক বলেন, শারীরিকভাবে অসম্পূর্ণ ও অসংগতিসম্পন্ন মানুষের প্রতি সহমর্মিতা ও সহযোগিতা প্রদর্শন করতে হবে এবং তাদের কাজের প্রতি পূর্ণ সমর্থন ও সম্মান জানাতে হবে। প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য কর্মসংস্থান, শিক্ষা, সামাজিক এবং অন্যান্য ক্ষেত্রে সমান সুবিধা নিশ্চিত করতে হবে এবং জেলার প্রতিবন্ধীদের সমাজের মূলধারায় সম্পৃক্ত করতে হবে।

আলোচনা সভা শেষে প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরণ হিসেবে একটি ট্রাই সাইকেল, একটি হুইল চেয়ার, হেয়ার এইড, সাদাছড়ি ও ৬০টি কম্বল বিতরণ করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা