× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অবৈধভাবে মাছ নিধনের সরঞ্জাম ও নৌকা জব্দ

কাপ্তাই (রাঙামাটি) প্রতিবেদক

প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫ ১৯:৪৮ পিএম

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৫ ১৯:৫৫ পিএম

অবৈধভাবে মাছ নিধনের সরঞ্জাম ও নৌকা জব্দ

দেশের বৃহৎতম কৃত্রিম জলাধার কাপ্তাই লেকে অবৈধভাবে ইলেকট্রনিক শক দিয়ে মাছ নিধন করার খবর পেয়ে অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের কাপ্তাই উপকেন্দ্র।

বুধবার (৩ ডিসেম্বর) দিনব্যাপী অভিযান চালিয়ে কাপ্তাই লেকের বিভিন্ন স্থানে এর সত্যতা পাওয়া গেছে। এ সময় অভিযানে অবৈধভাবে মাছ নিধনে ইলেকট্রনিক শকে ব্যবহারকৃত ব্যাটারি, মেশিন, চার্জার, টেঁটা, একটি কাঠের নৌকা এবং একটি ইঞ্জিনচালিত ছোট নৌকা জব্দ করা হয়েছে। তবে অভিযানের খবর পেয়ে ঘটনাস্থল ত্যাগ করে পালিয়েছে অসাধু জেলেরা। 

এ বিষয়ে কথা হলে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন কাপ্তাই উপকেন্দ্রের উপ-ব্যবস্থাপক জসিম উদ্দিন জানান, কাপ্তাই লেকের আওতাধীন শুকনাছড়ি, হরিণছড়া, ভাইবোনছড়া, কেংড়াছড়ি, হিজাছড়ি ও হাজরাছড়িসহ কয়েকটি এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। এতে এ সকল সরঞ্জাম জব্দ করা হয়। অভিযানে কেন্দ্রের কর্মচারীরা সহযোগিতা করেন। ভবিষ্যতে ও এই ধরনের অভিযান চলমান থাকবে বলে উপকেন্দ্র কর্মকর্তা জানান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা