× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জামায়াতে ইসলামীই পারবে এ দেশকে দুর্নীতিমুক্ত করতে : বাহলুল

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিবেদক

প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫ ১৯:২৩ পিএম

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৫ ১৯:৪৬ পিএম

জামায়াতে ইসলামীই পারবে এ দেশকে দুর্নীতিমুক্ত করতে : বাহলুল

দাউদকান্দি জামায়াতে ইসলামীর আমির ও কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোননীত প্রার্থী মনিরুজ্জামান বাহলুল বলেছেন, ‘জামায়াতে ইসলামীই পারবে এ দেশকে দুর্নীতিমুক্ত করতে। 

 বুধবার (৩ ডিসেম্বর) বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিশ্বরোড মডেল মসজিদের সামনে দাউদকান্দিতে জামায়াতে ইসলামীর ‘রান উইথ বাহলুল' কর্মসূচির প্রাক্কালে স্থানীয় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যদি জনগণের ভোটে জামায়াতে ইসলামী ক্ষমতায় আসে তাহলে এ দেশ হবে শান্তির দেশ। এ দেশ হবে দুর্নীতি মুক্ত রাহুরদশা থেকে।  বিগত দিনে যারাই ক্ষমতায় এসেছে, দেশের অর্থ লোপাট করে বাড়ি-গাড়ি করেছে, লাখ লাখ কোটি ডলার লুট করে দেশকে নিঃস্ব করেছে। 

মনিরুজ্জামান বাহলুল আরও বলেন, দেশের বর্তমান প্রেক্ষাপট গণমানুষের অধিকার নিশ্চিত করতে হলে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা এবং গণতান্ত্রিক মূল্যবোধকে দৃঢ়ভাবে ধারণ করতে হবে। তিনি মনে করেন, আইনের শাসন প্রতিষ্ঠা এবং প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত হলেই প্রকৃত সুশাসনের পথ প্রশস্ত হবে।

‘রান উইথ বাহলুল' কর্মসূচির অংশ হিসেবে একটি বিশাল মিছিল মডেল মসজিদ থেকে শুরু হয়ে পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক হয়ে পুনরায় মডেল মসজিদে এসে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন, পৌর জামায়াতে ইসলামী আমির আবুল কাশেম প্রধানিয়া, কুমিল্লা উত্তর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মাওলানা মোশাররফ হোসেন, উপজেলা জামায়াতে ইসলামী আইনবিষয়ক সম্পাদক অ্যাড. মোখলেসুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামী অ্যাসিটেন্ট সেক্রেটারি কাউসার আলম, পৌর যুব বিভাগের সভাপতি রেজাউল হক সরকার, সেক্রেটারি সাংবাদিক তৌফিকুল ইসলাম রুবেল।

 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা