× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ক্ষুদ্র জাতিগোষ্ঠীদের মাঝে ছাগল বিতরণ

পীরগঞ্জ (রংপুর) সংবাদদাতা

প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫ ১৮:৪০ পিএম

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৫ ১৮:৫১ পিএম

ক্ষুদ্র জাতিগোষ্ঠীদের মাঝে ছাগল বিতরণ

রংপুরের পীরগঞ্জে ক্ষুদ্র জাতিগোষ্ঠীদের মাঝে ছাগল ও কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে ওই ছাগল ও উপকরণ বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী র্কমর্কতা পপি খাতুন আনুষ্ঠানিকভাবে ছাগল বিতরণের উদ্বোধন করেন। এ সময় উপজেলা কৃষি অফিসার সুমন আহমেদ, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার কাওছার হোসেন, ভ্যাটেরিনারি সার্জন ডা. মিজানুর রহমানসহ অন্য সরকারি কর্মকর্তা, সুফলভোগী সদস্যরা উপস্থিত ছিলেন।

সুফলভোগী সদস্য চৈত্রকোল ইউপির বাসুদেবপুর গ্রামের সবুজ হারুন তিরকির স্ত্রী তৃষ্ণা মিনজি, উত্তর দুর্গাপুর গ্রামের আলবাট লাকড়ার স্ত্রী লিনডুয়া বলেন, এই ছাগল পালনের মাধ্যমে মিনি ছাগলের খামার গড়ে তুলে নিজের পরিবারকে আর্থিক স্বচ্ছলতায় দাঁড় করানোর পরিকল্পনা আছে। উপজেলার চতরা ইউনিয়নের অনন্তপুর গ্রামের ভূমিহীন দিনমজুর রতন পাহাড়ীর স্ত্রী শিল্পী পাহাড়ী, শানেরহাট ইউনিয়নের বড় পাহাড়পুর গ্রামের ফুলচান মিনজীর স্ত্রী বিজলী এক্কা বলেন, বাড়ির জায়গা ছাড়া কোনো জমি নাই। স্বামী-স্ত্রী দুজনেই অন্যের ক্ষেত-খামারে মজুরী করে কোনো রকমে দিন চালাই। বিনামূল্যে অফিস থেকে ২টি করে ছাগল পাইছি। ইচ্ছা আছে এই ছাগল দিয়েই নিজের পরিবারের দীনতা দূর করব।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা