× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গ্রামবাসীর প্রহরীতেও থামছে না গরু চুরি

মেঘনা (কুমিল্লা) প্রতিবেদক

প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫ ১৮:৩৯ পিএম

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৫ ১৮:৫২ পিএম

গ্রামবাসীর প্রহরীতেও থামছে না গরু চুরি

কুমিল্লার মেঘনা উপজেলার ভাওরখোলা ইউনিয়নের দড়ি মির্জানগরে গ্রামবাসীর নিয়োগকৃত প্রহরীতেও থামছে না গরু চুরির ঘটনা। বুধবার (৩ ডিসেম্বর) ভোররাতে ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মজিবুর রহমানের গরুর খামার থেকে ফিজিয়ান জাতের পাঁচটি গরু চুরি হয়ে যায়।

চুরি হওয়া গরুগুলোর মধ্যে রয়েছে দুটি গাভি, দুটি ষাঁড় ও একটি ছোট ষাঁড় বাছুর। এগুলোর বাজারমূল্য প্রায় ৭ লাখ টাকা।

খামারী মজিবুর রহমান বলেন, এলাকায় বারবার চুরি হওয়ায় গ্রামবাসী মিলে ছয়জন প্রহরী নিয়োগ করা হয়েছিল। তাদের দায়িত্ব ছিল রাত জেগে পুরো এলাকার নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু তারা রাত ২টার দিকে ঘুমিয়ে পড়ে, আর সেই সুযোগে চুরির ঘটনা ঘটে। প্রহরীরা হলেনÑ আবুল কালাম, আরফান, শান্ত, রোমান, মাহতাব ও ফজর মুন্সি।

তিনি আরও বলেন, আমি এখন নিঃস্ব হয়ে গেছি। গৌরিপুর বাজারসহ আশপাশের সব বাজারে ঘুরে ঘুরে আমার গরুগুলো খুঁজছি। পুলিশ যদি নিয়মিত টহল দিত, তাহলে এমন ঘটনা ঘটত না।

স্থানীয় বাসিন্দারা জানান, এলাকায় প্রতিনিয়ত চুরি হচ্ছে। কয়েক মাস আগেও এই গ্রামে গরু চুরি হয়েছিল। এসব ঠেকাতে গ্রামবাসী নিজেরাই প্রহরী রাখলেও পরিস্থিতির উন্নতি হয়নি। এমনকি পুলিশের কোনো কার্যকর ভূমিকা দেখা যায় না বলেও তাদের অভিযোগ।

নাম প্রকাশে অনিচ্ছুক ক্ষুব্ধ একাধিক স্থানীয় বাসিন্দা বলেন, থানা পুলিশ থেকে লাভ কী, যদি সাধারণ মানুষের জানমালের নিরাপত্তাই নিশ্চিত না হয়? গ্রামে একের পর এক চুরি হলেও পুলিশের তেমন কার্যকর ভূমিকা চোখে পড়ে না। আমরা প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, যেন চুরি-ডাকাতি রোধে দ্রুত ও কঠোর ব্যবস্থা নেওয়া হয়।

এ বিষয়ে মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, তবে তারা গিয়ে বাদীকে পাননি। বাদী থানায় এলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা