× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বৃদ্ধকে পিটিয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিবেদক

প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫ ১৮:৩২ পিএম

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৫ ১৮:৫৫ পিএম

বৃদ্ধকে পিটিয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন

লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভার বাঁশঘর এলাকায় জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে হাসমত উল্যাহ (৭২) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ সময় দ্রুত দোষীদের গ্রেপ্তার ও বিচার নিশ্চিতের দাবি জানিয়েছেন স্থানীয়রা। এদিকে হত্যাকাণ্ডকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

বুধবার (৩ ডিসেম্বর) বেলা ১১টার দিকে রামগঞ্জ থানা রোডে এলাকাবাসী ও নিহতের পরিবার এই মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে চলা জমি নিয়ে বিরোধের জেরে গত সোমবার রাত ১০টার দিকে তোফায়েল, মোহন এবং তাদের ভাড়াটে লোকজন দেশীয় অস্ত্র দিয়ে বৃদ্ধ হাসমত উল্যাহর ওপর হামলা চালায়। তারা বেধড়ক পিটিয়ে তাকে গুরুতর আহত করে। পরে রামগঞ্জ সরকারি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অভিযুক্তরা সম্পর্কে নিহতের চাচা ছিলেন। ঘটনার পর দুই প্রধান অভিযুক্ত তোফায়েল ও মোহন পলাতক রয়েছে।

নিহত হাশমত উল্যাহর ছেলে মাসুদ বলেন, অনেকবার মীমাংসার চেষ্টা করেও তারা থামেনি। পরিকল্পিতভাবেই আমার বাবাকে হত্যা করা হয়েছে। আমরা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার চাই।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারী বলেন, ময়নাতদন্ত রিপোর্ট এবং ঘটনার তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মানববন্ধনে স্থানীয় ব্যবসায়ী মিজান ভূঁইয়া, সাবেক কাউন্সিলর ফারজানা মজুমদার জনি, ইব্রাহিম মজুমদারসহ নিহতের স্বজনসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা