× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চৌদ্দগ্রামে ইউএনও নুরুল আমিনের যোগদান

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিবেদক

প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫ ১৭:৪৯ পিএম

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৫ ১৮:২০ পিএম

চৌদ্দগ্রামে ইউএনও নুরুল আমিনের যোগদান

কুমিল্লার চৌদ্দগ্রামে নতুন ইউএনও হিসেবে যোগদান করেছেন মো. নুরুল আমিন। তিনি বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জামাল হোসেনের স্থলাভিষিক্ত হলেন। ইউএনও হিসেবে এটাই তার প্রথম কর্মস্থল। 

গত মঙ্গলবার বিকালে চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এসে যোগদান করেন তিনি। এর আগে তিনি সহকারী কমিশনার (ভূমি) হিসেবে বগুড়ার ধুনট ও গাজীপুরের কাপাসিয়া উপজেলায় এবং সর্বশেষ তিনি গোপালগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে কর্মরত ছিলেন।

নবাগত মো. নুরুল আমিনের জন্ম নাটোর জেলায়। ৩৭তম বিসিএস’র মাধ্যমে তিনি প্রশাসন ক্যাডারে কাজে যোগদান করেন।

বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে চৌদ্দগ্রাম প্রেস ক্লাবে সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি বলেন, ‘সাংবাদিক মহলসহ সকলের সহযোগিতায় চৌদ্দগ্রামের সার্বিক উন্নয়ন কাজ এগিয়ে নিতে চাই।'


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা