× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ধানের শীষ বাংলাদেশের ঐক্যের প্রতীক: সালাহউদ্দিন আহমেদ

পেকুয়া (কক্সবাজার) প্রতিবেদক

প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫ ১৭:৪৫ পিএম

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৫ ১৮:১৮ পিএম

ধানের শীষ বাংলাদেশের ঐক্যের প্রতীক: সালাহউদ্দিন আহমেদ

ধানের শীষকে বাংলাদেশের ঐক্যের প্রতীক উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক। দেশনেত্রী খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সালাম ঘরে ঘরে পৌঁছে দেবেন।

বুধবার (৩ ডিসেম্বর) পেকুয়া সদর সাঁকোরপাড় এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, আওয়ামী লীগ আমাকে গুম করলেও আপনাদের দোয়ায় আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন। তাই আজ আপনাদের মাঝে এসে সালাম দেওয়ার সুযোগ পেয়েছি। সারাজীবন আপনাদের ভালোবাসায় ছিলাম, থাকব—ইনশাআল্লাহ। উন্নয়নের কথা আমাকে বলতে হবে না, ধানের শীষে একটি করে ভোট দেবেন। নির্বাচনের সময় আমি নাও আসতে পারি, কিন্তু আমার হয়ে আপনারাই ভোট চাইবেন।

তিনি আরও বলেন, আগামীতে বিএনপি সরকার গঠন করলে চকরিয়া–পেকুয়ায় জনগণের সঙ্গে আলোচনার ভিত্তিতে উন্নয়ন হবে। আপনারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য দোয়া করবেন।

দীর্ঘ ১৪ বছর পর নিজ নির্বাচনী আসন কক্সবাজার–১ (চকরিয়া–পেকুয়া) এলাকায় নির্বাচনী গণসংযোগে ফিরেছেন সালাহউদ্দিন আহমদ। এদিন তিনি পেকুয়ার সদর, শিলখালী, বারবাকিয়া, টৈটং ও রাজাখালী ইউনিয়নে গণসংযোগ করেন।

জাতীয় পর্যায়ে দলীয় দায়িত্বে ব্যস্ত থাকার কারণে মাঝে মধ্যে এলাকায় গেলেও নির্বাচনে মনোনয়ন পাওয়ার পর এটি তার প্রথম নির্বাচনী সফর।

গণসংযোগে তার সঙ্গে ছিলেন স্ত্রী ও সাবেক সাংসদ এডভোকেট হাসিনা আহমদ, পেকুয়া উপজেলা বিএনপির সভাপতি এম বাহাদুর শাহ, সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন, সাংগঠনিক সম্পাদক জেড এম মুসলেম উদ্দিন, যুবদলের আহবায়ক কামরান জাদিদ মুকুট, সেচ্ছাসেবক দলের আহবায়ক আহসান উল্লাহ, কৃষকদলের আহবায়ক আবু ছিদ্দিক রনি, তাঁতীদল আহবায়ক জয়নাল আবেদীন, মহিলাদল সভানেত্রী সাবিনা ইয়াসমিন জিনু, ছাত্রদলের আহবায়ক নাইমুর রহমান হৃদয় এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

স্থানীয় নেতা–কর্মীরা বলেন, ১৪ বছর পর নিজের গ্রামে ফিরে মানুষের সঙ্গে সরাসরি গণসংযোগ করছেন সালাহউদ্দিন আহমেদ। এটি আমাদের নেতা-কর্মীদের জন্য বড় প্রেরণা। আমরা চাই প্রতিটি ওয়ার্ডে তার গণসংযোগ সফল হোক। নেতাকর্মীরা মনে করছেন, এই সফর স্থানীয় রাজনীতিতে নতুন প্রাণ সঞ্চার করবে এবং দলের কর্মকাণ্ডকে আরও গতিশীল করবে। এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে, নেতা–কর্মী ও সাধারণ মানুষের মধ্যে দেখা যাচ্ছে ব্যাপক উৎসাহ–উদ্দীপনা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা