× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সার না পেয়ে কৃষি কর্মকর্তার ‘দাঁত ভাঙল’ কৃষক

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিবেদক

প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫ ১৫:৫১ পিএম

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৫ ১৭:০৭ পিএম

সার না পেয়ে কৃষি কর্মকর্তার ‘দাঁত ভাঙল’ কৃষক

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে রাসায়নিক সার না পেয়ে ক্ষুব্ধ হয়ে কৃষি উপ-সহকারী কর্মকর্তা আকতার হোসেনকে মারধর করে তার দাঁত ভেঙে দেয়ার অভিযোগ উঠেছে বিক্ষুব্ধ কৃষকদের বিরুদ্ধে। 

মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকালে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার উমরাডাঙ্গী বাজারে এ ঘটনা ঘটে। হামলায় কর্মকর্তা গুরুতর আহত অবস্থায় ওই কৃষি কর্মকর্তাকে প্রথমে রানীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, চলতি মৌসুমে গম, ভুট্টা ও সরিষার চাষ বেড়ে যাওয়ায় উপজেলায় সার চাহিদা বৃদ্ধি পেয়েছে। কিন্তু সরবরাহ কম থাকায় দীর্ঘদিন ধরেই কৃষকরা ভোগান্তির শিকার হচ্ছেন। তারা জানান, মল্লিক ট্রেডার্সের প্রতিনিধি মোজাম্মেল হোসেনের তত্ত্বাবধানে উপসহকারী কৃষি কর্মকর্তা আকতারুল ইসলামের উপস্থিতিতে কৃষকদের মধ্যে সার বিতরণ চলছিল। এ সময় তিনটি ভ্যানগাড়িতে করে ৩৩ বস্তা সার নিয়ে যাচ্ছিলেন পাঁচজন কৃষক। এতে সার নিতে আসা অন্য কৃষকেরা বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন।

কৃষকদের অভিযোগ, রবি মৌসুমে আলু, গম, ভুট্টা ও সরিষার চাষে ব্যস্ত থাকলেও ডিলারদের কাছে পর্যাপ্ত সার মিলছে না। সার বিতরণের সময় কৃষি উপসহকারী কর্মকর্তার সঙ্গে কথা কাটাকাটি থেকে হট্টগোলের সৃষ্টি হয়। মুহূর্তেই পরিস্থিতি উত্তেজনাকর হয়ে ওঠে। হট্টগোল বাড়তে থাকায় উপসহকারী কৃষি কর্মকর্তা আকতারুল ইসলাম বিকালে খাবারের কথা বলে ঘটনাস্থল ছাড়তে চাইলে পরে উপজেলা কৃষি কর্মকর্তা মো. শহীদুল ইসলাম তাকে সঙ্গে নিয়ে ফের বিতরণ স্থলে আসেন। তখন উপস্থিত লোকজন আকতারুল ইসলামের ওপর ক্ষিপ্ত হয়ে তাকে বেধড়ক মারধর করেন। এতে তার দাঁত ভেঙে যায় এবং মাথায়ও গুরুতর আঘাত পান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলেন।

স্থানীয় ব্যবসায়ী আনিসুর রহমান বলেন, ‘সকালে শান্তভাবেই সার দিচ্ছিল। পরে দেখি কয়েকজন একসঙ্গে বস্তা তুলে নিয়ে চলে যাচ্ছে। তখন লাইনে থাকা লোকজন চিৎকার শুরু করে। সবাই রেগে যায় কে আগে সার পেল, কে না পেল এই নিয়ে।’

আমরা দেখি কৃষি কর্মকর্তারা চেষ্টা করছিল পরিস্থিতি সামাল দিতে। কিন্তু ভিড় এত বেশি, আর মানুষের রাগ এমন জায়গায় পৌঁছায় যে, কেউ একজন কথা-কাটাকাটি করতে গিয়েই মারামারির শুরু করে দেয়।’

আরেক স্থানীয় জুয়েল বলেন, ‘কেউ ইচ্ছা করে মারধর করবে এমন মনে হয় না। কিন্তু যে ভিড়টা তৈরি হয়েছিল, তাতে ঠেলা ধাক্কা, উত্তেজনা মিলেই পুরো ঘটনা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। কর্মকর্তার দাঁত ভেঙে যাওয়া খুবই দুঃখজনক। আমাদের এলাকায় এখনও সারের অনেক সংকট রয়েছে। মূলত সারের সংকটের কারণে এই সমস্যা দেখা দিচ্ছে।’

এ বিষয়ে রাণীশংকৈল উপজেলা কৃষি কর্মকর্তা মো. শহীদুল ইসলাম বলেন, সার বিতরণের সময় অনাকাঙ্ক্ষিত ঘটনায় আখতারুল ইসলাম নামে উপসহকারী আহত হয়েছেন। রোগীর মাথায় জখম হয়েছে, একটি দাঁত ভেঙে গেছে। আখতারুল ইসলাম বর্তমানে দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসা শেষে ভুক্তভোগীর মতামত অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি। রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত রফিকুল ইসলাম বলেন, কৃষি অফিস লিখিত অভিযোগ দিলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা