× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দৌলতপুরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

খুলনা অফিস

প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫ ১৪:৪৯ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

খুলনা মহানগরীর দৌলতপুরে রেললাইনে ট্রেনে কাটা পড়ে তৌহিদ (২৮) নামের এক যুবক মৃত্যু হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) ভোর ৫টার দিকে রেলিগেট ও মানিকতলার মধ্যবর্তী স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তৌহিদ মহেশ্বর পাশা মুন্সিপাড়া এলাকার মিলন মিস্ত্রির ছেলে।

খুলনা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদাউস আলম খান জানান, ভোরে রেললাইন পার হওয়ার সময় চিলাহাটি থেকে খুলনাগামী একটি ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই তৌহিদের মৃত্যু হয়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে।
তিনি বলেন, দুর্ঘটনার পরে লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন।
স্থানীয়রা জানান, তৌহিদ সৎ মায়ের সংসারে পারিবারিক অশান্তির কারণে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। দীর্ঘদিন ধরে সে পরিবার থেকে আলাদা থাকত। বাবা কিংবা ঘনিষ্ঠ স্বজনেরা তার খোঁজখবর নিতেন না। স্থানীয়দের ভাষ্যমতে, তৌহিদ মাদকাসক্ত ছিল এবং এলাকায় মাদক বিক্রির রানার হিসেবে পরিচিত ছিল।
রেলওয়ে পুলিশ জানিয়েছে, আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ময়নাতদন্ত প্রয়োজন না হওয়ায় স্বজনদের অনুরোধে এটি সরাসরি হস্তান্তর করা হয়।
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা