× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাছবাহী ট্রাকের পিচ্ছিল পানিতে নষ্ট হচ্ছে সড়ক, ঘটছে দুর্ঘটনা

পুঠিয়া (রাজশাহী) প্রতিবেদক

প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫ ১৩:২৫ পিএম

মাছবাহী ট্রাকের পিচ্ছিল পানিতে নষ্ট হচ্ছে সড়ক, ঘটছে দুর্ঘটনা

রাজশাহী জেলার পুঠিয়া, দুর্গাপুর ও বাগমারা ওই এলাকায় মূলত ব্যাপাক মাছ চাষ করা হয়। আর এসব মাছের দাম বেশি পেতে ছোট বড় ও মাঝারি ট্রাকে পানি নিয়ে তাতে তাজা মাছ রেখে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নিয়ে যাওয়া হয়। এসব গাড়ির চলাচল থাকে বেপরোয়া গতি। এ ধরণের গাড়ি চলাচলের সময় মাছের পিচ্ছিল পানি সড়কে পড়ে, ফলে ঘটে দু্ই চাকার মটরসাইকেল দুর্ঘটনার কবলে পড়ে। এ ছাড়া নষ্ট হয় সড়ক-মহাসড়ক।

ট্রাকের এই পানিতে সড়কের বিভিন্ন জায়গায় উঠে যাচ্ছে পিচ ঢালাই। অন্যদিকে বিনা বাধায় সড়ক নষ্ট করে এসব গাড়ি আঞ্চলিক সড়ক হয়ে ঢাকা-রাজশাহী মহাসড়ক দিয়ে চলাচল করছে প্রতিনিয়ত। সেখানেও দেখা যায় দুর্ঘটনার মতো ঘটনা। এছাড়াও ঐসকল ট্রাক হতে মাছের পানি ছিটকে পড়ে অফিসগামী বা অফিস ফেরত মানুষের গায়ে, নষ্ট হয় জামা-কাপড়। এসব নিয়ে কথা বললে কখনো কখনো হয়ে যায় হাতাহাতি ও মারামারির মতো ঘটনা। এখন অনেকেই বলছেন দুই টাকার মাছে, খাচ্ছে কোটি টাকার সড়ক।

‎এসব বিষয়ে পবা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) কাজী মোজাম্মেল হক জানান, ‘দিনের বেলা গাড়ি চলাচল করতে দেওয়া হয় না, রাতের বেলায় তারা গাড়ি নিয়ে চলাচল করে। তবে এসব বিষয়ে তাদের আরও ভাবনা আছে।’
‎পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমান বলেন, বিভিন্ন জায়গা থেকে খবর পাচ্ছি মাছের গাড়ি থেকে পানি পড়ে রাস্তা নষ্ট হচ্ছে। এই অঞ্চলে মাছ চাষ ব্যাপক, সেটিও ধরে রাখতে হবে এবং একই সাথে রাস্তা যেন নষ্ট না হয়, সেদিকেও আমাদের খেয়াল রাখতে হবে।  এসব বিষয়ে আমরা বিকল্প পথ খোঁজার চেষ্টা করছি। ভবিষ্যতে কি করে সবকিছু ঠিকঠাক রাখা যায় সেটা নিয়েও আমরা ভাবছি।
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা