× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রতিবন্ধী স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মানববন্ধন

হাওরাঞ্চল প্রতিবেদক

প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫ ১৮:১৪ পিএম

আপডেট : ০২ ডিসেম্বর ২০২৫ ১৮:৩১ পিএম

প্রতিবন্ধী স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মানববন্ধন

সুনামগঞ্জের ধর্মপাশায় এক প্রতিবন্ধী স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত শিপন মিয়ার শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (২ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলার খয়েরদিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষ ও এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পালন করা হয়। বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক বুলবুল আক্তার চৌধুরী, সহকারী শিক্ষক নাসরিন আক্তার, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কাজী নিজাম উদ্দিন, সেলবরষ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, খয়েরদিরচর গ্রামের বাসিন্দা খায়রুল ইসলাম প্রমুখ। 

উল্লেখ্য, গত ২৭ নভেম্বর বিকালে উপজেলার স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের  শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীকে পরিত্যক্ত একটি রান্না ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে শিপন মিয়া নামে এক বখাটে।পরে এ ঘটনায় পরদিন সন্ধ্যায় শিশুটির পিতা বাদী হয়ে অভিযুক্ত শিপন মিয়া (১৬) নামে এক কিশোরকে আসামি করে ধর্মপাশা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। কিন্তু পুলিশ এখনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি। এরই প্রতিবাদে এলাকাবাসী  মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে।

ধর্মপাশা থানার এসআই মোহাম্মদ পারভেজ ভূঁইয়া বলেন, আসামিকে গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান অব্যাহত আছে এবং  শিগগিরই তাকে গ্রেপ্তার করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা