× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাদকসহ উপজেলা যুবদল নেতা গ্রেপ্তার

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক

প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫ ১৬:২২ পিএম

আপডেট : ০২ ডিসেম্বর ২০২৫ ১৮:৩৬ পিএম

মাদকসহ উপজেলা যুবদল নেতা গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ৩৬ কেজি গাঁজাসহ উপজেলা যুবদল নেতাসহ দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে আখাউড়া-টু-ব্রাহ্মণবাড়িয়া সড়কের তিতাস নদীর ব্রিজসংলগ্ন এলাকায় প্রাইভেটকার তল্লাশি করে এসব গাঁজা জব্দ করে আখাউড়া থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো আখাউড়া পৌরশহরের তারাগন গ্রামের দানু মিয়ার ছেলে কামরুল হাসান (৪০) ও ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার বানিহালা গ্রামের আব্দুল গফুরের ছেলে গোলাম রাব্বি (২৫)। গ্রেপ্তার কামরুল হাসান আখাউড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক। এ সময় একটি প্রাইভেটকারও জব্দ করা হয়। 

আখাউড়া থানার ওসি মোহাম্মদ ছমিউদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পাই যে, আখাউড়া সীমান্ত এলাকা থেকে একটি প্রাইভেটকারে  বাইপাস সড়ক দিয়ে বেশ কিছু মাদক পাচার হচ্ছে। খবর পেয়ে তিতাস নদীর ব্রিজসংলগ্ন এলাকায় পুলিশের চেকপোস্ট বসিয়ে একটি প্রাইভেটকার তল্লাশি করে ১৮টি প্যাকেটে ৩৬ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। এর মাসখানেক আগেও কামরুল হাসানকে গাঁজাসহ গ্রেপ্তার করা হয়েছিল। কামরুল হাসান আখাউড়া উপজেলার একজন পেশাদার মাদক ব্যবসায়ী। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা রুজু করে দুপুরের পর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা