× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জামায়াত-বিএনপির সংঘর্ষে অস্ত্র হাতে ভাইরাল যুবক গ্রেপ্তার

ঈশ্বরদী (পাবনা) প্রতিবেদক

প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫ ১৬:১৪ পিএম

আপডেট : ০২ ডিসেম্বর ২০২৫ ১৮:৩৬ পিএম

জামায়াত-বিএনপির সংঘর্ষে অস্ত্র হাতে ভাইরাল যুবক গ্রেপ্তার

পাবনার ঈশ্বরদীতে নির্বাচনী প্রচারণাকালে জামায়াত-বিএনপির সংঘর্ষর সময় প্রতিপক্ষের উদ্দেশে গুলিবর্ষণের সময় অস্ত্র হাতে ভাইরাল সেই তুষার মন্ডলকে (২১) অবশেষে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় পার্শ্ববর্তী জেলা সিরাজগঞ্জ সদর উপজেলার ধানবান্ধী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত তুষার মণ্ডল ঈশ্বরদী উপজেলার ভেলুপাড়ার আবু তাহেরের ছেলে। এ সময় সংঘর্ষে ব্যবহৃত সেই আগ্নেয়াস্ত্র ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। 

মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে পাবনা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির ওসি মো. রাশিদুল ইসলাম।

জামায়াত প্রার্থী আবু তালেব মণ্ডলের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে তুষারের ছবি দেখিয়ে বিএনপি নেতাকর্মীরা তাকে জামায়াতকর্মী দাবি করলেও তা অস্বীকার করেছে জামায়াত।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৭ নভেম্বর ঈশ্বরদীর চরগড়গড়ি মোড়ে জামায়াত ও বিএনপির এমপি প্রার্থী সমর্থকদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় তুষার মন্ডল প্রকাশ্যে অবৈধ আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে জনমনে আতঙ্ক সৃষ্টি করে। এ ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগে জামায়াত ও বিএনপি ঈশ্বরদী থানায় মামলা করে। এরপর থেকে তুষার পলাতক থাকলেও গত সোমবার সন্ধ্যায় সিরাজগঞ্জের সদর উপজেলার ধানবান্ধী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর তার দেওয়া তথ্য অনুযায়ী তাকে সঙ্গে নিয়ে অভিযান চালিয়ে ঈশ্বরদীর ভেলুপাড়ার একটি ভাঙ্গা বাড়ির বালুর নিচে পুঁতে রাখা একটি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

পাবনা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মো. রাশিদুল ইসলাম বলেন, ওই সংঘর্ষের ঘটনার পর থেকে তুষার পলাতক ছিল। সোমবার সন্ধ্যায় পার্শ্ববর্তী জেলা সিরাজগঞ্জ সদর উপজেলার ধানবান্ধী এলাকা থেকে দুই রাউন্ড গুলি, সংঘর্ষে প্রদর্শিত আগ্নেয়াস্ত্রসহ তাকে গ্রেপ্তার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা