× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চট্টগ্রামে ১০৩টি ঝুঁকিপূর্ণ ভবন অপসারণে চসিকের বিশেষ কমিটি

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৫ ২২:৩৬ পিএম

চট্টগ্রামে ১০৩টি ঝুঁকিপূর্ণ ভবন অপসারণে চসিকের বিশেষ কমিটি

নগরীর সিডিএ কর্তৃক চিহ্নিত ১০৩টি ঝুঁকিপূর্ণ ভবন দ্রুত অপসারণ এবং অতিরিক্ত ঝুঁকিপূর্ণ ভবন শনাক্তে পাঁচ সদস্যের বিশেষ কমিটি গঠন করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। 

সোমবার (১ ডিসেম্বর) টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে আয়োজিত চট্টগ্রাম শহরে ভূমিকম্পের সম্ভাব্য ঝুঁকি ও ক্ষয়ক্ষতি মোকাবিলা সংক্রান্ত সভার সিদ্ধান্ত অনুসারে এই কমিটি গঠন করা হয়।

চসিকের আইন কর্মকর্তাকে আহ্বায়ক করে গঠিত কমিটিতে স্পেশাল ম্যাজিস্ট্রেটকে সদস্য–সচিব এবং সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা, নির্বাহী প্রকৌশলী ও একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সদস্য করা হয়েছে। কমিটি চিহ্নিত ১০৩টি ঝুঁকিপূর্ণ ভবনের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

সভায় ভূমিকম্পে ভবনের নিরাপত্তা, ভূমিকম্প-পরবর্তী ঝুঁকি ব্যবস্থাপনা, নগরবাসীর জনসচেতনতা বৃদ্ধি ও জরুরি প্রতিক্রিয়া সক্ষমতা উন্নয়নের নানা দিক নিয়ে আলোচনা হয়। সভায় ভূমিকম্প সচেতনতার গুরুত্ব তুলে ধরে বলা হয়, জনসচেতনতা বৃদ্ধি ছাড়া দুর্যোগ মোকাবিলা সম্ভব নয়। এই লক্ষ্যে চসিক গণবিজ্ঞপ্তি প্রকাশ, ওয়ার্ডভিত্তিক মাইকিং, লিফলেট ও প্রচারপত্র বিতরণ, প্রতিষ্ঠান ও কমিউনিটিতে সচেতনতামূলক সভা, স্বেচ্ছাসেবক দল প্রস্তুতকরণ সহ একাধিক কার্যক্রম হাতে নেওয়ার সিদ্ধান্ত হয়।

সভায় সভাপতির বক্তব্যে চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব আশরাফুল আমিন বলেন, ভূমিকম্প প্রতিরোধ করা সম্ভব নয়, তবে প্রস্তুতি থাকলে ক্ষয়ক্ষতি অনেকাংশেই কমানো সম্ভব। ঝুঁকিপূর্ণ ভবন অপসারণ ও নতুন ঝুঁকি শনাক্তকরণ এবং নগরবাসীকে সচেতন করতে চসিক সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। জনগণের জীবন-নিরাপত্তাই আমাদের প্রথম অগ্রাধিকার।

সভায় উপস্থিত ছিলেন চসিকের প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, আইন কর্মকর্তা মহিউদ্দিন মুরাদ, স্পেশাল ম্যাজিস্ট্রেট মো. সোয়েব উদ্দিন খান, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ফরহাদুল আলম প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা