চট্টগ্রাম অফিস
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৫ ২২:২৯ পিএম
আপডেট : ০১ ডিসেম্বর ২০২৫ ২৩:২৪ পিএম
প্রবা ফটো
তরুণদের সৃজনশীল ব্যবসায়িক আইডিয়া উপস্থাপন ও উদ্যোক্তা হিসেবে এগিয়ে আসার জন্য রোটারি ক্লাব অব চিটাগাং এরিস্টোক্র্যাট আয়োজনে করেছে ‘ইনোভেটিভ বিজনেস আইডিয়া কনটেস্ট ২০২৫ ও চার্টার নাইট’। শনিবার (২৯ নভেম্বর)। ক্লাব প্রেসিডেন্ট এএকেএম শহিদ উল্লাহ চৌধুরীর সভাপতিত্বে নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
চট্টগ্রামের বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ৩৭টি মেধাবী তরুণ উদ্যোক্তা দল প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন। উপস্থিত বিচারকদের বিচারে পাঁচটি দল চূড়ান্ত প্রতিযোগীয় অংশ নেওয়ার সুযোগ পায়।
প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দল হিসেবে বিবেচিত হয় রোটারেক্ট ক্লাব অব চট্টগ্রাম মেট্রোপলিটন, যারা ব্যবহৃত ডেনিম জিন্সকে পুনঃব্যবহারযোগ্য করে ব্যবসায়িক পণ্য রূপান্তর করার প্রকল্প উপস্থাপন করেন।
এছাড়া প্রথম রানার-আপ হয় ‘সুগার সাইকেল’ টিম, রোটারেক্ট ক্লাব চিটাগাং ওয়াটারফল ও দ্বিতীয় রানার-আপ হিসেবে নির্বাচিত হন চট্টগ্রাম প্রিমিয়ার ইউনিভার্সিটির ‘জ্যাকফুট টিম’।
প্রতিযোগিতায় ৩৭টি টিম থেকে ৫টি চুড়ান্ত টিম বের করা ছিল সত্যিই চ্যালেন্জিং প্রতিটি টিমের উপস্থাপনা ছিল অন্যন্ত দূর্দান্ত, বলছিলেন বিচারক মণ্ডলীর সদস্য অধ্যাপক ড. আদনান মান্নান। বিচারক মন্ডলীর সদস্য আরাফাত উদ্দিন দোলন (অতিরিক্ত জেলা ও দায়রা জজ) বলেন, অনেকদিক থেকে চট্টগ্রাম এগিয়ে। এরধনের উদ্যোগ নিয়মিত আয়োজনের করার আয়োজকদের আহব্বান জানাচ্ছি।
ইনোভেটিভ বিজনেস আইডিয়া প্রসঙ্গে জানতে চাইলে ক্লাব চার্টার্ড প্রসিডেন্ট মোস্তফা আশরাফুল ইসলাম আলভী বলেন, তরুণদের নিয়েই আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই, তাদের ব্যবসায়িক উদ্যোগ ও আইডিয়া যেন ফলপ্রসূ হয় সেজন্য নিয়মিত কাজ করে যাচ্ছে রোটারি ক্লাব অব চিটাগাং এরিস্টোক্রেট।
প্রতিযোগিতায় বিচারকরা ছিলেন- স্থপতি আশিক ইমরান (রুশ ফেডারেশন কনসাল জেনারেল) চট্টগ্রাম, র্যানকন এফসি প্রোপারটিস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী তানভীর শাহরিয়ার রিমন, ইনফিনিটি গ্রুপের চেয়ারম্যান ইমতিয়াজ আলম, জিপিএইচ নির্মাণ প্রযুক্তি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সালেহীন মুসফিক সাদাফ, এজেড কনসালটেন্সির আহমেদ জিবরান, পি-টু-পি পরিবারের চেয়ারম্যান রোটারিয়ান সাদমান সাইকা সেফা, নাইট রাইডারের চেয়ারম্যান মাহবুবুল কবির খান, ফিনলে গ্রুপের এম মনোয়ারুল হক, দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের ব্যুরো প্রধান শামসুদ্দিন ইলিয়াস, প্রিমিয়ার সিমেন্ট ও সিকম গ্রুপের প্রধান অর্থ কর্মকর্তা গোলাম কিবরিয়া ও মার্স্ক বাংলাদেশ এর প্রধান অর্থ কর্মকর্তা নাজমুল ইসলাম।