× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নির্বাচনী গণসংযোগ করবেন সালাহউদ্দিন আহমদ

চকরিয়া ও পেকুয়া (কক্সবাজার) প্রতিবেদক

প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৫ ২০:৪৯ পিএম

নির্বাচনী গণসংযোগ করবেন সালাহউদ্দিন আহমদ

দীর্ঘ ১৪ বছর পর নিজ নির্বাচনী এলাকা কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে গণসংযোগে ফিরছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক মন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

এ বিষয়ে পেকুয়া উপজেলা বিএনপির সভাপতি বাহাদুর শাহ জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মঙ্গলবার (২ ডিসেম্বর) থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত চকরিয়া-পেকুয়ার সর্বস্তরের জনসাধারণের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করতে যাচ্ছেন তিনি। জাতীয় পর্যায়ে দলের সাংগঠনিক কাজে ব্যস্ত থাকার কারণে মাঝেমধ্যে নিজ গ্রামে এলেও নির্বাচনে নিজ দলের মনোনয়ন পাওয়ার পর এটিই সালাউদ্দিন আহমদের নির্বাচনকেন্দ্রিক প্রথম সফর। 

জানা যায়, তিনি নিজ নির্বাচনী এলাকায় গণসংযোগে অংশগ্রহণ করার লক্ষ্যে মঙ্গলবার ঢাকা থেকে বিমানযোগে কক্সবাজার বিমানবন্দরে বেলা ১১টার দিকে অবতরণ করার কথা রয়েছে। নির্বাচনী এলাকার খুটাখালী, মালুমঘাট ও ডুলাহাজারা ইউনিয়নে গণসংযোগে অংশগ্রহণ করবেন তিনি।

এ ছাড়া বেলা ৩টায় ফাঁসিয়াখালী ইউনিয়নের রশিদ আহমদ চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে এক বিশাল পথসভায় বক্তব্য দেবেন বলে জানা যায়। এ বিষয়ে সালাহউদ্দিন আহমদের একান্ত সচিব মো. ছফওয়ানুল করিমের সঙ্গে কথা বলে জানা যায়, এটি কেবল নির্বাচনকেন্দ্রিক সফর। এ সফরকালে তিনি এক সপ্তাহ নাগাদ নিজ বাড়িতে অবস্থান করবেন। 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা