× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আড়াইহাজার থানা থেকে লুট হওয়া শটগান উদ্ধার

নারায়ণগঞ্জ অফিস

প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৫ ২০:১৮ পিএম

আপডেট : ০১ ডিসেম্বর ২০২৫ ২০:১৯ পিএম

আড়াইহাজার থানা থেকে লুট হওয়া শটগান উদ্ধার

গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা থেকে লুট হওয়া একটি শটগান পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। 

উপজেলার সরকারি সফর আলী কলেজের পাশে ঝোপ থেকে রবিবার (৩০ নভেম্বর) রাতে এ শটগানটি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া শটগানটির নম্বার ৯৭৩১-২০১২ এবং বাট নম্বার ৮৮৪। 

বিষয়টি নিশ্চিত করে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার নাসির উদ্দিন জানান, উদ্ধারকৃত শটগানটি থানার অস্ত্রাগারে রাখা হয়েছে। তবে শটগানটি কীভাবে কলেজের পাশে এল, সে বিষয়ে তদন্ত চলছে।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, স্থানীয়দের মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে থানা পুলিশের একটি টহল দল অভিযান চালায়। পরে ঝোপের ভেতরে কাপড় ও মাটি দিয়ে আড়াল করা অবস্থায় অস্ত্রটি পাওয়া যায়। এটি পুলিশেরই অস্ত্র। ২০২৪ সালের ৫ আগস্ট থানায় লুটপাট চালানোর সময় অস্ত্রটি লুট হয়েছিল।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা