দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিবেদক
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৫ ২০:০৬ পিএম
বিদেশি পিস্তল ও গুলিসহ আরিফুল ইসলামকে আটক করেছে বিজিবি। প্রবা ফটো
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও গুলিসহ আরিফুল ইসলাম (২৪) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (১ ডিসেম্বর) দুপুরে চিলমারি ইউনিয়নের আতারপাড়া সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়।
কুষ্টিয়া ৪৭ বিজিবি ব্যাটালিয়ন এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন। আটক আরিফুল ইসলাম চিলমারি ইউনিয়নের ডিগ্রির চর এলাকার রিয়াজুল ইসলামের ছেলে।
বিজিবির সূত্রে জানা যায়, চরচিলমারি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৮৪/২-এস থেকে প্রায় ১৫০ গজ ভেতরে বাংলাদেশের অভ্যন্তরে আতারপাড়া এলাকায় বিজিবির একটি টহল বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় আরিফুলকে আটক করা হয়।
এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন এবং তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদের আনুমানিক মূল্য ১ লাখ ২০ হাজার ৬০০ টাকা বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।