× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শিক্ষিকা নিহতের প্রতিবাদে গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ

সিরাজগঞ্জ ও শাহজাদপুর প্রতিবেদক

প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৫ ১৯:১২ পিএম

শিক্ষিকা নিহতের প্রতিবাদে গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ

মাটিবাহী ট্রাকের ধাক্কায় সহকারী শিক্ষিকা নিহতের প্রতিবাদে গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী।

জানা গেছে, সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গাড়াদহ ইউনিয়নের গাড়াদহ বলদিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সাবিনা খাতুন (৪২) মাটিবাহী ট্রাকের ধাক্কায় নিহত হন। এ ঘটনার প্রতিবাদে ও অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবিতে বার্ষিক পরীক্ষা বন্ধ রেখে শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী বিক্ষোভ মিছিল ও গাড়াদহ বকুলতলা-মোহনপুর সড়কের বলদিপাড়া এলাকায় গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে। 

সোমবার (১ ডিসেম্বর) ১২টা থেকে আধাঘণ্টাব্যাপী তারা এ বিক্ষোভ প্রদর্শন করে। এ অবরোধকালে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক ফেরদৌস আলম, মীর মোবারক হোসেন, ছাত্র প্রতিনিধি সুমন, হানিফ প্রমুখ। বিক্ষোভকালে এ সড়ক দিয়ে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে শাহজাদপুর থানার ওসি ঘটনাস্থলে পৌঁছে তাদের দাবি দ্রুত বাস্তবায়নের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন। 

বিক্ষোভকারীরা জানায়, সোমবার সকাল পৌনে ১০টার দিকে স্কুল শিক্ষিকা সাবিনা খাতুন (৪২) অটোভ্যানযোগে স্কুলে যাওয়ার সময় গাড়াদহ বকুলতলা আনসার মোড়ে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মাটিবাহী ট্রাক অটোভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোভ্যানযাত্রী স্কুলশিক্ষিকা সাবিনা খাতুন সড়কে ছিটকে পড়ে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন। 

এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি আসলাম আলী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে কথা বলে তাদের দাবি বাস্তবায়নের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নিয়ে ক্লাসে ফিরে যায়। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা