× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিষ দিয়ে ২০ লাখ টাকার মাছ নিধন

আদমদীঘি (বগুড়া) প্রতিবেদক

প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৫ ১৮:৫৯ পিএম

আপডেট : ০১ ডিসেম্বর ২০২৫ ১৯:০৮ পিএম

বিষ দিয়ে ২০ লাখ টাকার মাছ নিধন

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার ইউপির প্যানেল চেয়ারম্যান নাজিম উদ্দীনের দুটি পুকুরে বিষ দিয়ে প্রায় ২০ লাখ টাকার মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। রবিবার রাতে তার নিজ গ্রাম ইউনিয়নের কায়েতপাড়ায় ঘটনাটি ঘটে।

সোমবার (১ ডিসেম্বর) সকালে পুকুরগুলো দেখাশোনায় দায়িত্বরত লুৎফুর রহমান মাছ মরে ভেসে উঠতে দেখে তাকে খবর দেন। 

সান্তাহার ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নাজিম উদ্দীন জানান, বেশ কিছুদিন ধরে তিনি চারটি পুকুর ভাড়া নিয়ে মাছ চাষ করে আসছিলেন। এসব পুকুরে পাঙাশ, রুই, কাতল, দেশি টেংরাসহ দেশীয় নানা প্রজাতির মাছ চাষ করেছেন। এতে তার অর্ধকোটি টাকার মতো খরচ হয়েছে। ইতোমধ্যে মাছগুলো বাজারে বিক্রির উপযোগী হয়ে উঠেছে। রাতে কে বা কারা তার চারটির মধ্যে দুটি পুকুরে বিষ দিয়েছে। সকালবেলা মাছ ভাসতে দেখে পুকুরগুলো দেখাশোনার দায়িত্বে থাকা লুৎফুর রহমান তাকে খবর দেন। তিনি পুকুরে ছুটে এসে দেখেন মাছ মরে ভেসে উঠেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। 

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মোস্তাফিজুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা