× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাঁচ দাবিতে খুলনায় আট দলের বিভাগীয় সমাবেশ

খুলনা অফিস

প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৫ ১৩:২১ পিএম

আপডেট : ০১ ডিসেম্বর ২০২৫ ১৫:১৫ পিএম

পাঁচ দাবিতে খুলনায় আট দলের বিভাগীয় সমাবেশ

জুলাই জাতীয় সনদ সফল বাস্তবায়ন ও জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনসহ ৫ দফা দাবিতে সোমবার (১ ডিসেম্বর) দুপুর ১২টায় কোরআন তেলোওয়াতের মাধ্যমে শুরু হয়েছে আট রাজনৈতিক দলের পাঁচ দফা দাবির খুলনা বিভাগীয় সমাবেশ।

সমাবেশে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ড. শফিকুর রহমান। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর পীরসাহেব চরমোনাই মুফতী সৈয়দ মো. রেজাউল করিমের সভাপতিত্বে বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লাম মামুনুল হক, খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হোসাইন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মুফতী মুসা বিন ইজহার, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা ইউসুফ সাদেক হক্কানী, জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার সহ-সভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বাংলাদেশ ডেভলপমেন্ট পার্টি বিডিপির চেয়ারম্যান এডভোকেট আনোয়ারুল ইসলাম চাঁনসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

আনুষ্ঠানিক শুরুর আগে থেকেই  সমাবেশস্থল ব্যানার, ফেস্টুন, পতাকায় ভরে উঠছে চারদিক। সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড, ময়লাপোতা, ডাকবাংলা ও জোড়াগেট পর্যন্ত চারমুখে বিস্তার ঘটবে জনস্রোতের আয়োজকদের এমন প্রত্যাশা।

সমাবেশস্থলে গিয়ে দেখা যায় মঞ্চ ও সাউন্ড সিস্টেম প্রস্তুত, স্থানীয় ওয়ার্ড-থানা পর্যায় থেকে মিছিল নিয়ে একে একে আসছেন জামায়াত, ইসলামী আন্দোলন, নেজামে ইসলাম, খেলাফত মজলিস, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি, জাগপাসহ আট দলের নেতাকর্মীরা। ব্যানার হাতে স্লোগানে মুখর পরিবেশ।


বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা মহানগর সেক্রেটারি অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন হেলাল জানান, শহরের বিভিন্ন ওয়ার্ডে লিফলেট বিতরণ, মাইকিং ও কর্মীদের মাধ্যমে দাওয়াত পৌঁছে দেওয়া হয়েছে। আমরা ধারণা করছি এখানে লক্ষাধিক মানুষ সমবেত হবে। দুপুরের আগে থেকেই নেতারা আসতে শুরু করেছেন।

তিনি আরও বলেন, স্বেচ্ছাসেবক বাহিনীর প্রায় তিনশ সদস্য নিরাপত্তা ও শৃঙ্খলা নিয়ন্ত্রণে মাঠে আছে। পাশাপাশি পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠক হয়েছে বলেও জানান তিনি।

ইসলামী আন্দোলন বাংলাদেশের খুলনা মহানগরের নেতা নাসির উদ্দিন বলেন, থানা-ওয়ার্ড পর্যায়ে মিছিল করে আমরা সমাবেশে যোগ দিচ্ছি। আজ পুরো শহরে ঢল নামবে বলে আশা করছি। আট দলই আলাদা ব্যানারে মিছিল নিয়ে যুক্ত হবে।

রাজশাহীতে প্রথম দিনের আয়োজনের পর আজ খুলনায় দ্বিতীয় দিনের সমাবেশ চলছে। পাঁচ দফা দাবির মধ্যে অন্যতম জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন, রাজনৈতিক কর্মকাণ্ডে বাধাহীন পরিবেশ ও জনগণের ভোটাধিকার নিশ্চিতকরণ। আয়োজকরা বলেন এ দাবিতেই আট দল এক মঞ্চে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা