গোপালগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৫ ১৩:০০ পিএম
আপডেট : ০১ ডিসেম্বর ২০২৫ ১৮:৪৭ পিএম
গোপালগঞ্জে তুলার কারখানার হলারে গলায় থাকা গামছা পেঁচিয়ে মো. ফয়সাল নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার (০১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে গোপালগঞ্জ সদর
উপজেলার চন্দ্রদিঘলিয়া এলাকার একটি তুলার মিলে এ ঘটনা ঘটে।
নিহত শ্রমিক মো. ফয়সাল গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া ইউনিয়নের
চর ভূঁইয়াপাড়া গ্রামের মো. এসকেন্দারের ছেলে।
গোপীনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মমিনুল ইসলাম
জানান, চন্দ্রদিঘলিয়া এলাকার একটি তুলার মিলে ঝুট থেকে তুলা তৈরির কাজ করত শ্রমিক ফয়সাল।
সকালে তুলা তৈরি করার সময় গলায় থাকা গামছা হলারে পেঁচিয়ে গেলে গলায় ফাঁস লেগে মারাত্মক
আহত হয়। পরে তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে
কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। তিনি আরো জানান, ঘটনার পর মরদেহ পরিবারের সদস্যরা
নিয়ে যায়। তবে, এ ঘটনায় এখন পর্যন্ত থানায়
কেউ কোনো অভিযোগ দেয়নি।