× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দিনাজপুরে তাপমাত্রা নামল ১৩.২ ডিগ্রিতে

হিলি (দিনাজপুর) প্রতিবেদক

প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৫ ০৯:১৪ এএম

দিনাজপুরে তাপমাত্রা নামল ১৩.২ ডিগ্রিতে

দিনাজপুরে শীতের তীব্রতা আরও বেড়েছে। সোমবার (১ ডিসেম্বর) সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩.২ ডিগ্রি সেলসিয়াস। এই সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ, যা ঠান্ডা অনুভূতিকে আরও বাড়িয়ে দিয়েছে।

এছাড়া, তেতুলিয়ায় (পঞ্চগড়) ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, রংপুরে ১৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, সৈয়দপুরে ১৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, ডিমলায় (নীলফামারী) ১৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, বগুড়ায় ১৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, ঈশ্বরদীতে (পাবনা) ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, রাজশাহীতে ১৪ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস, রাজারহাটে (কুড়িগ্রাম) ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, বদলগাছিতে (নওগাঁ) ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস,  যশোরে ১৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, চুয়াডাঙ্গায় ১৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, এবং শ্রীমঙ্গলে ১৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

দিনাজপুরে সকালবেলা কাজে বের হওয়া স্থানীয় বাসিন্দা আবু সালেহ বলেন, গত দুই-তিন দিন ধরেই ঠান্ডা বাড়ছে। আজ ভোরে বের থেকে ঠান্ডায় কাঁপতে হয়েছে। শীত যেন একদম হঠাৎ করেই নেমে এসেছে।

রিকশাচালক মোহাম্মদ ফজলু মিয়া জানান, সকালে রাস্তায় কুয়াশা আর ঠান্ডা বাতাসের কারণে চলাফেরা কষ্টকর। তাপমাত্রা কমে যাওয়ায় যাত্রীও কমে গেছে।

দিনাজপুরের ফুলবাড়ীর কলেজছাত্রী মৌসুমি আক্তার বলেন, ঠান্ডা এত বেড়েছে যে সকালে ক্লাসে যেতে বেশ শীত অনুভব হয়। গত সপ্তাহের তুলনায় এবার শীত অনেক বেশি লাগছে।

দিনাজপুর জেলা আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন বলেন, উত্তর দিক থেকে মৃদু শীতল বাতাস প্রবাহিত হওয়ায় তাপমাত্রা কমতে শুরু করেছে। আগামী কয়েকদিন তাপমাত্রা আরও কমতে পারে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা