প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৫ ২৩:১২ পিএম
বরগুনা জেলার নবাগত পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা। প্রবা ফটো
বরগুনা জেলার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. কুদরত-ই-খুদা।
রবিবার (৩০ নভেম্বর) দায়িত্ব গ্রহণের পর তিনি পুলিশ লাইন্সের বিভিন্ন দপ্তরের কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন।
এর আগে সকালে নবাগত পুলিশ সুপার পুলিশ লাইন্সে পৌঁছালে জেলা পুলিশের একটি চৌকস দল তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় এবং ‘গার্ড অব অনার’ প্রদান করে।
গার্ড অব অনার গ্রহণ শেষে পুলিশ সুপার পুলিশ লাইন্সের অস্ত্রাগার, রিজার্ভ অফিস, যানবাহন শাখা ও পুলিশ লাইন্স মেস পরিদর্শন করেন। এ সময় তিনি বিভিন্ন দপ্তরের ইনচার্জ এবং উপস্থিত অফিসার ও ফোর্সদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের ওপর অর্পিত দায়িত্ব পালনে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।