বুড়িচং (কুমিল্লা) প্রতিবেদক
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৫ ২২:৩৯ পিএম
কুমিল্লার বুড়িচংয়ে নবগঠিত পৌরসভার মাস্টারপ্ল্যান প্রণয়নের লক্ষ্যে অংশগ্রহণমূলক গ্রামীণ মূল্যায়ন (পিআরএ) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩০ নভেম্বর) সকালে বুড়িচং উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে এই কর্মশালার আয়োজন করে নগর উন্নয়ন অধিদপ্তর, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হোসেন কর্মশালায় সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন নগর উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র প্ল্যানার মো. মাহমুদ হোসেন।
কর্মশালায় আরও উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মালেকুল আফতাব ভূইয়া, বুড়িচং থানার অফিসার ইনচার্জ মো. শাহীন, উপজেলা প্রকৌশলী আলিফ আহম্মেদ অক্ষর, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. কবির আহমদ, উপজেলা শিক্ষা অফিসার ফওজিয়া আক্তার, সহকারী সমাজসেবা কর্মকর্তা আবদুল মান্নান, বিএনপির সাধারণ সম্পাদক মো. কবির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, জামায়াতে ইসলামী বুড়িচং উপজেলা আমীর অধ্যাপক মো. অহিদুর রহমান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. সাইফুল আলম, বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, জামায়াতে ইসলামী বুড়িচং পৌর আমীর মো. তাজুল ইসলাম, মো. রবিউল আলম, উপজেলা ভেটেরিনারি সার্জন জনি পাল, ফজলুর রহমান কলেজ অব টেকনোলজির অধ্যক্ষ মো. আবু তাহের, কৃষি অফিসের প্রতিনিধি শামসুল আলম, ছাত্র প্রতিনিধি সাব্বির, কামরুজ্জামান পিয়াস, জামিলুর রহমান তানিম, জনপ্রতিনিধি মো. নসু মেম্বার, মো. জসিম উদ্দিন মোল্লা, মো. জহিরুল হক মেম্বার প্রমুখ।
কর্মশালায় নবগঠিত পৌরসভার সুষম নগর পরিকল্পনা, টেকসই অবকাঠামো উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য সুবিধার সম্প্রসারণ, সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়নসহ দীর্ঘমেয়াদী মাস্টারপ্ল্যান প্রণয়নের বিভিন্ন বিষয় আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা তাদের প্রস্তাবনা ও মতামত তুলে ধরে পৌরসভাকে একটি আধুনিক, সবুজ ও নাগরিকবান্ধব এলাকায় রূপান্তরের লক্ষ্যকে সমর্থন করেন।