× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টেকনাফে অস্ত্রধারীর হাতে ৪ শিশু জিম্মি

টেকনাফ (কক্সবাজার) প্রতিবেদক

প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৫ ২১:৩৩ পিএম

টেকনাফে অস্ত্রধারীর হাতে ৪ শিশু জিম্মি

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়ায় খেলার সময় ৬ শিশুকে অপহরণ করেছে অস্ত্রধারি দূর্বৃত্তরা। পরে ২ শিশু কৌশলে পালিয়ে আসতে সক্ষম হলেও ৪ জন এখনো জিম্মি রয়েছে।

রবিবার (৩০ নভেম্বর) সন্ধ্যা ৬টায় বাহারছড়া ইউনিয়নের দক্ষিণ শিলখালী পূর্ব পাড়ায় এ ঘটনা ঘটে। 

অপহৃত শিশুরা হল—মো. মামুন (১৭), আনোয়ার হোসেন (১৪), গিয়াস উদ্দিন (১৫) ও আবু বক্কর ছিদ্দিক (১৩)। পালিয়ে আসা দুই শিশু হল ইসমাইল (১৭) ও মো. শাহীন (১৩)।

স্থানীয় ইউপি সদস্য হাফেজ আহমদ জানিয়েছেন, সন্ধ্যায় বাহারছড়া ইউনিয়নের দক্ষিণ শিলখালী পূর্ব পাড়ায় কয়েকজন শিশু মিলে খেলাধুলা করছিল। এ সময় পাহাড় থেকে নেমে আসা অস্ত্রধারী দূর্বৃত্তরা শিশুদের জিম্মি করে গহীন পাহাড়ি এলাকায় নিয়ে যায়। পরে দূর্বৃত্তদের কবল থেকে ২ জন কৌশলে পালিয়ে আসতে সক্ষম হলেও অন্যরা এখনো জিম্মি রয়েছে। ঘটনার পর পুলিশকে অবহিত করা হয়েছে এবং স্থানীয়রা সহায়তায় অপহৃত শিশুদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ পরিদর্শক দুর্জয় বিশ্বাস। তিনি বলেন, খবরটি শোনার পরপরই পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনায় এখন পর্যন্ত কেউ কোন ধরণের অভিযোগ পুলিশকে দেয়নি। তবে ঘটনার ব্যাপারে পুলিশ তথ্য সংগ্রহ করার পাশাপাশি অপহৃতদের উদ্ধারে পুলিশ কাজ করছে।

কক্সবাজার জেলা পুলিশের তথ্য অনুযায়ী, গত এক বছরে টেকনাফের বিভিন্ন এলাকা থেকে ২৬০ জনকে অপহরণ করা হয়েছে, যার অধিকাংশই মুক্তিপণের বিনিময়ে উদ্ধার হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা