চাঁপাইনবাবগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৫ ২০:৫২ পিএম
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় মো. তোজ্জামেল হক নামে এক বৃদ্ধ নৈশ্যপ্রহরীকে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাতে উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের মুসলিমপুর মাঠের একটি পুকুর পাড়ে এ ঘটনা ঘটে।
রোববার (৩০ নভেম্বর) সকালে স্থানীয়রা পুকুরের পাশে তোজ্জামেল হকের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। ধারালো অস্ত্রের একাধিক আঘাতে হত্যা করার পাশাপাশি নিহতের একটি চোখ উপড়ে ফেলা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ। নিহত তোজ্জামেল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের পারদিলালপুর গ্রামের মৃত জনাব আলীর ছেলে।
স্থানীয়রা জানান, নিহত তোজ্জামেল হক একটি পুকুরের নৈশপ্রহরী হিসেবে দায়িত্ব পালন করতেন। তিনি প্রতিদিনের মতো শনিবার রাতে তিনি পুকুর পাহারা দিতে আসেন। রোববার সকালে পুকুর পাড়ে তার মরদেহ পড়ে থাকতে দেখে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এ বিষয়ে শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া জানান, তাদের ধারণা দীর্ঘদিনের শত্রুতা অথবা পুকুরের মাছ চুরি-সংক্রান্ত বিরোধ থেকে এই হত্যাকাণ্ড ঘটতে পারে।