× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রায়গঞ্জে শিশুবান্ধব সমাজের অঙ্গীকার বিষয়ে ক্যাম্পেইন

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৫ ২০:৪৭ পিএম

আপডেট : ৩০ নভেম্বর ২০২৫ ২০:৫৪ পিএম

রায়গঞ্জে শিশুবান্ধব সমাজের অঙ্গীকার বিষয়ে ক্যাম্পেইন

শিশুবান্ধব সমাজ গঠনের প্রত্যয়ে এবং ঝুঁকিপূর্ণ ও সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার নিশ্চিত করতে সিরাজগঞ্জের রায়গঞ্জে অনুষ্ঠিত হয়েছে শিশু অধিকার বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন।

রবিবার (৩০ নভেম্বর) বিকালে উপজেলার ঘুড়কা ইউনিয়নের গুড নেইবারস্ বাংলাদেশ সিরাজগঞ্জ সিডিপি কার্যালয়ের মাঠ চত্বরে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা মহিলা-বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক কানিজ ফাতিমা। প্রকল্প ব্যবস্থাপক মোশাররফ হোসেনের সভাপতিত্বে ক্যাম্পেইনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খাদিজা নাসরিন, গুড নেইবারস বাংলাদেশের টিম ম্যানেজার (গ্র্যান্ড রাইটিং) তুষার লিও ক্রুজ, সিডিসি সভাপতি এনামুল হক এবং দাদপুর জিআর ডিগ্রি কলেজের অধ্যক্ষ জামাল উদ্দিন। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক প্রতিনিধি, গুড নেইবারসের বিভিন্ন কর্মকর্তা ও শিশু পরিষদের সদস্যরা অংশ নেন।

অনুষ্ঠান শেষে মানবিক সহায়তার অংশ হিসেবে অসহায় দুই শিশুর হাতে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা তুলে দেওয়া হয়।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা