× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বুড়িচংয়ে মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

বুড়িচং (কুমিল্লা) প্রতিবেদক

প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৫ ২০:০৭ পিএম

প্রতীকী ফটো

প্রতীকী ফটো

কুমিল্লার বুড়িচং উপজেলার ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের নিমসার ট্রাকচালক বিশ্রামাগারের পাশ থেকে প্রায় ৭৫ বছর বয়সী অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

রবিবার (৩০ নভেম্বর) সকালে মরদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িচং থানার ওসি মোহাম্মদ শাহীনুল ইসলাম। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মহাসড়কের পাশের ট্রাকচালক বিশ্রামাগারের কাছে নারীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। খবর পেয়ে সকাল সাড়ে ৮টায় দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শহীদুল্লাহ্ প্রধান ও এসআই মঞ্জুর রহমান চৌধুরী ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।

বুড়িচং থানার ওসি শাহীনুল ইসলাম জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত অজ্ঞাত নারীকে স্থানীয় লোকজন দীর্ঘদিন ধরে এলাকায় ঘোরাফেরা করতে দেখেছেন। স্থানীয়দের মতে, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। ধারণা করা হচ্ছে, শনিবার গভীর রাতে শীতজনিত কারণে তার মৃত্যু হতে পারে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

তিনি আরও জানান, নিহত নারীর পরিচয় শনাক্তে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চেষ্টা চালাচ্ছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা