× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাধবপুরে দুই গ্রামের সংঘর্ষে শতাধিক আহত

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৫ ১৯:৫৫ পিএম

মাধবপুরে দুই গ্রামের সংঘর্ষে শতাধিক আহত

হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়ায় তুচ্ছ ধাক্কাধাক্কিকে কেন্দ্র করে দুই গ্রামের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত শতাধিক মানুষ আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনা সদস্যদের হস্তক্ষেপ করতে হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যা ৭টার দিকে স্থানীয় একটি কোম্পানি থেকে বের হওয়ার সময় বেঙ্গাডোবা গ্রামের তানজিল ও ইটাখোলা গ্রামের নাজমুলের মধ্যে ধাক্কাধাক্কির জেরে তর্ক–বিতর্ক বাধে। উপস্থিত লোকজন বিষয়টি মিমাংসা করলেও আজ দুপুরে ফের উত্তেজনা দেখা দেয়।

অভিযোগ রয়েছে, নাজমুল আজ দুপুরে আবারও কোম্পানি থেকে তানজিলকে তুলে নেওয়ার চেষ্টা করেন। খবর ছড়িয়ে পড়তেই দুই গ্রামের লোকজন সংঘর্ষে লিপ্ত হয়। মসজিদের মাইক দিয়ে উভয় গ্রাম থেকেই মানুষ ডাকায় সংঘর্ষ ব্যাপক আকার ধারণ করে। প্রায় চার ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে দুই গ্রামের শতাধিক মানুষ আহত হন। খবর পেয়ে পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা