× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হকারমুক্ত ফুটপাতের দাবিতে কমপ্লিট শাটডাউন পালন

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৫ ১৯:৪৯ পিএম

হকারমুক্ত ফুটপাতের দাবিতে কমপ্লিট শাটডাউন পালন

কিশোরগঞ্জে ব্যবসায়ীদের ওপর হকারদের হামলার প্রতিবাদে ফুটপাত থেকে স্থায়ীভাবে হকার উচ্ছেদের দাবিতে দোকানপাট বন্ধ রেখে কমপ্লিট শাটডাউনের ঘোষণা দিয়েছেন ব্যবসায়ীরা।

রবিবার (৩০ নভেম্বর) সকাল থেকে চলছে অনির্দিষ্টকালের এই শাটডাউন। এ সময় ব্যবসায়ীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ-সমাবেশ করে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপি দেন।

জানা যায়, কিশোরগঞ্জ জেলা শহরে প্রায় ৭ হাজার ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। অপর দিকে সড়কের দুই পাশে ফুটপাত দখল করে ব্যবসা করছে কয়েক হাজার হকার। গত শনিবার রাতে একটি ছিনতাইয়ের ঘটনা কেন্দ্র করে শহরের রথখোলা এলাকায় পালফেব্রিক্সের মালিক শ্রভ্র কর ও তার কর্মচারী আউয়াল মিয়াকে মারধর করে ফুটপাতের কয়েকজন হকার। 

এ ঘটনার প্রতিবাদে রাতেই বিক্ষোভ মিছিল করে ব্যবসায়ীরা। ব্যবসায়ীর ওপর হামলায় জড়িতদের আটক ও অবৈধ ফুটপাতের ব্যবসা উচ্ছেদের দাবিতে গতকাল সকাল থেকে আবারও রাস্তায় নামে ব্যবসায়ীরা। শহরের গৌরাঙ্গবাজার, তেরিপট্টি, পুরান থানা, রথখোলা ও বড়বাজারের ব্যবসায়ীরা সকাল ১০টা থেকে অনির্দিষ্টকালের জন্য কমপ্লিট শাটডাউন ঘোষণা করেন। তারা গৌরাঙ্গবাজার, তেরিপট্টি ও কাচারি এলাকায় রাস্তায় অবরোধ করে বিক্ষোভ-সমাবেশ করে। পরে তারা শহরের বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল করে। কয়েক হাজার ব্যবসায়ী এতে অংশ নেন। অতিদ্রুত হামলায় জড়িতদের আটকসহ ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের কাছে দাবি জানান ব্যবসায়ীরা।

ব্যবসায়ীরা জানান, হকারদের কারণে জেলা শহরে যানজটে কষ্ট পায় সাধারণ মানুষ। তাদের কারণেই শহরের আশপাশের এলাকায় ছিনতাইয়ের মতো ঘটনা ঘটছে। তাদের দোকানের সামনে রাস্তায় চৌকি ফেলে শত শত হকার ব্যবসা করছে। প্রশাসন ও রাজনৈতিক দলের ছত্রছায়ায় তারা অবৈধ ব্যবসা করছে। তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। সরকারকে ভ্যাট-ট্যাক্স না দিলেও তাদের অনেকে কোটিপতি। এতে বৈধ দোকানের সাধারণ ব্যবসায়ীরা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

কিশোরগঞ্জ ব্যবসায়ী সমিতির সভাপতি আসাদুজ্জামান খান মনির বলেন, ফুটপাত জনসাধারণের চলাচলের জন্য তৈরি করা হয়েছে, অবৈধ হকার বসিয়ে ব্যবসা পরিচালনার জন্য তৈরি করা হয়নি। 

ফুটপাত হকারদের উচ্ছেদের দাবিতে দুপুরে ব্যবসায়ীরা মিছিলসহ জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি দেন। এ সময় কিশোরগঞ্জ ব্যবসায়ী সমিতির সভাপতি আসাদুজ্জামান খান মনির, সাধারণ সম্পাদক মাসুদুজ্জামান মাসুদ, বড় বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, ঈশাখাঁ রোড ব্যবসায়ী সমিতির সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়াসহ ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা