× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মেহেরপুর সীমান্তে ১০টি স্বর্ণের বার ও ভারতীয় নাগরিকসহ আটক ২

মেহেরপুর প্রতিবেদক

প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৫ ১৯:৪৪ পিএম

বাজিতপুর সীমান্তে স্বর্ণের বার ও এক ভারতীয় নাগরিকসহ দুইজনকে আটক করেছে বিজিবি। প্রবা ফটো

বাজিতপুর সীমান্তে স্বর্ণের বার ও এক ভারতীয় নাগরিকসহ দুইজনকে আটক করেছে বিজিবি। প্রবা ফটো

মেহেরপুরের বাজিতপুর সীমান্তে ১০টি স্বর্ণের বার ও এক ভারতীয় নাগরিকসহ দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

রবিবার (৩০ নভেম্বর) বিকাল ৪টার দিকে বাজিতপুর সীমান্তের ১১৭/৬এস নম্বর পিলারের নিকট থেকে তাদের আটক করা হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)–এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান।

আটক ব্যক্তিরা হলেন—ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার তেহট্ট থানার শাহাপুর গ্রামের মিরাজুল শেখের ছেলে মিজানুর রহমান (২৪) এবং মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা গ্রামের মৃত আওয়াল হোসেনের ছেলে আব্বাস আলী (৪৫)।

লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, বাজিতপুর ক্যাম্পের হাবিলদার শাহাজান সিরাজের নেতৃত্বে একটি টহল দল নিয়মিত অভিযানে ছিল। এসময় বাজিতপুর সীমান্ত পিলারের কাছে দুইজনের চলাফেরা সন্দেহজনক মনে হলে বিজিবি সদস্যরা তাদের ডাক দেন। তারা দৌড়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে আটক করা হয়। পরে তাদের বহন করা ঘাসের বস্তা থেকে ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় মেহেরপুর সদর থানায় মামলা করার প্রস্তুতি চলছে। উদ্ধার করা স্বর্ণ মেহেরপুর ট্রেজারি অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা