× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইউএনওহীন আত্রাই উপজেলায় সরকারি সেবা ব্যাহত

আত্রাই (নওগাঁ) সংবাদদাতা

প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৫ ১৯:৪২ পিএম

আপডেট : ৩০ নভেম্বর ২০২৫ ১৯:৫৭ পিএম

ইউএনওহীন আত্রাই উপজেলায় সরকারি সেবা ব্যাহত

প্রায় ৬ মাস ধরে শূন্য রয়েছে নওগাঁর আত্রাইয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ। ফলে কাঙ্ক্ষিত সেবা না পেয়ে দুর্ভোগের শিকার হচ্ছেন সেবাগ্রহীতারা। ৮ ইউনিয়নে ২ লাখের অধিক মানুষের জনগুরুত্বপূর্ণ এ উপজেলায় দীর্ঘদিন ধরে ইউএনও না থাকায় ব্যাহত হচ্ছে সরকারি সেবা।

সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন, ভ্রম্যমাণ আদালত পরিচালনা, বিভিন্ন বিল ভাউচারসহ উপজেলার সব কার্যক্রমে নেমে এসেছে স্থবিরতা। ভুক্তভোগীদের অভিযোগ উপজেলা প্রশাসনের সর্বাধিক গুরুত্বপূর্ণ এ পদ শূন্য থাকায় এক দিনের কাজ এক মাসেও হচ্ছে না।

ইউএনও অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় প্রায় ৬ মাস ধরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ শূন্য রয়েছে। ইউএনও কামাল হোসেন চলতি বছরের ১ জুন বদলিসূত্রে পদটি শূন্য হয়। তার বদলির পরের ৪ মাস রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল হাসান এবং প্রায় ২ মাস সহকারী কমিশনার (ভূমি) নূরে আলম সিদ্দিক দায়িত্ব পালন করছেন।

সেবাগ্রহীতাদের মতে, শূন্যের ভারে ভারাক্রান্ত আত্রাই উপজেলা প্রশাসন। গুরুত্বপূর্ণ এ পদে ভারপ্রাপ্ত হিরসবে দায়িত্ব পালন করায় জনবান্ধব সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সঠিক সময়ে সেবা প্রদানে ব্যাঘাত ঘটছে। জনবহুল এ উপজেলায় দ্রুত নতুন কর্মকর্তা পদায়নের মাধ্যমে মানুষের দুর্ভোগ কমিয়ে সেবার মান নিশ্চিত করা প্রয়োজন।

আত্রাই বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোর্শেদ আলম পারভেজ পল্টু বলেন, বর্তমানে সহকারী কমিশনার (ভূমি) নূরে আলম সিদ্দিক ভারপ্রাপ্ত ইউএনও হিসাবে মোটামুটি দায়িত্ব পালন করছেন। তবে পূর্ণ দ্বায়িত্বপ্রাপ্ত অফিসার এলে সব ক্ষেত্রে সেবার মান বৃদ্ধি পাবে। 

সহকারী কমিশনার (ভূমি) নূরে আলম সিদ্দিক বলেন, ভারপ্রাপ্ত ইউএনওর দায়িত্ব পালনে সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছি। ইউএনও পদায়ন প্রশাসনিক সিদ্ধান্ত, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে সিদ্ধান্ত নিবেন। আশা করি অল্প সময়ের মধ্যে শূন্য এ পদ পূরণ হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা