× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিবেদক

প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৫ ১৯:৩৭ পিএম

আপডেট : ৩০ নভেম্বর ২০২৫ ২০:০০ পিএম

মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন

টাঙ্গাইলের ঘাটাইলে ‘মিথ্যা মামলায়’ হয়রানির প্রতিবাদে এলাকাবাসী মানববন্ধন করেছেন। রবিবার (৩০ নভেম্বর) সকালে উপজেলার সাগরদীঘি ইউনিয়নের শোলাকুড়া গ্রামে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে এলাকার শতাধিক নারী-পুরুষ অংশ নেন। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন স্থানীয় বাসিন্দা সুরুজ মিয়া, জয়নাল আবেদীন ও সাবিনা আক্তার।

বক্তারা বলেন, শোলাকুড়া গ্রামের আ. হামিদ মৌলভী একাধিক ব্যক্তির কাছ থেকে ছলচাতুরী করে ব্যাংক চেক নিয়ে প্রতারণা করেন। পরবর্তীতে ওই ব্লাঙ্ক চেকের ওপর মোটা অঙ্কের টাকা উল্লেখ করে মামলা করেন। শোলাকুড়া গ্রামের ভুক্তভোগী আ. হক বলেন, জিম্মাদার হিসেবে আমাকে এনজিও থেকে ঋণ তুলে দেওয়ার কথা বলে দুটি ব্যাংক চেক জমা নেয়। পরে আমার এনজিওর ঋণ পরিশোধ করে দিলেও হামিদ মৌলভী আমার চেক দুটি ফেরত দেয়নি। পরে আমার নামে ১০ লাখ ও আমার স্ত্রীর নামে ১৫ লাখ টাকার মামলা করেন।

মানববন্ধনে সাবিনা আক্তার নামে আরেক ভুক্তভোগী জানান, হামিদ মৌলভী সখিপুর উপজেলার ফুলবাগ দাখিল মাদ্রাসার ইফতেদায়ি প্রধান। তিনি শোলাকুড়া গ্রামের বহু মানুষের সঙ্গে প্রতারণা করে আসছেন। তিনি এলাকার দরিদ্র মানুষের থেকে ১০ থেকে ১৫ হাজার টাকার বিনিময়ে এনজিও থেকে ঋণ তুলে দেন। নকল সার্টিফিকেট তৈরির মহাকারিগর তিনি।

মানববন্ধনে বক্তারা হামিদ মৌলভীর মিথ্যা মামলা ও প্রতারণা থেকে বাঁচতে চান। সমাজের নিরিহ মানুষের হয়রানির প্রতিবাদ জানান তারা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা