× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিগত তিনটি নির্বাচন পাগলের খেলা ছাড়া আর কিছুই ছিল না : ডিসি আরেফীন

হবিগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৫ ১৯:২৮ পিএম

আপডেট : ৩০ নভেম্বর ২০২৫ ২০:০৪ পিএম

বিগত তিনটি নির্বাচন পাগলের খেলা ছাড়া আর কিছুই ছিল না : ডিসি আরেফীন

‘বাংলাদেশের মানুষ গত ১৭ বছর তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই। এই সময়ে বাংলাদেশে কোনো নির্বাচন হয় নাই। বিগত তিনটি নির্বাচন পাগলের খেলা ছাড়া আর কিছুই ছিল না।’

রবিবার (৩০ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন হবিগঞ্জের নবাগত জেলা প্রশাসক (ডিসি) আবু হাসনাত মোহাম্মদ আরেফীন।

ডিসি আরেফীন বলেন, ইতোমধ্যে প্রধান উপদেষ্টা ঘোষণা দিয়ে তিনি বলেছেন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন উপহার দিতে চান। তাই আমরাও মাঠ পর্যায়ে সেই নির্বাচন বাস্তবায়নের জন্য পুরোপুরি প্রস্তুত। ভোটাররা যাতে নির্বিঘ্নে তাদের ভোট প্রদান করতে পারে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসন কাজ করবে।

তিনি আরও বলেন, আমরা নির্বাচনে সবার অংশগ্রহণ চাই। তবে যেসব ফ্যাসিস্ট নির্বাচনকে বানচাল করতে চাইবে তাদের ব্যাপারে পুলিশ, সেনাবাহিনী এবং অন্যান্য বাহিনী প্রস্তুত আছে। কোনো ষড়যন্ত্র করে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন বানচাল করতে পারবে না।

সভায় আরও বক্তব্য দেনÑ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মঈনুল হক, অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, শাবান মিয়া, গোলাম মোস্তফা রফিক, ফজলুর রহমান, মোহাম্মদ নাহিজ, শোয়েব চৌধুরী, সাংবাদিক হাফিজুর রহমান নিয়ন, সৈয়দ এখলাছুর রহমান খোকন, প্রদীপ দাস সাগর, শাকিল চৌধুরী, আশরাফুল ইসলাম কহিনুর, আব্দুল হালিম, মোহাম্মদ নুর উদ্দিন, শরীফ চৌধুরী, জুয়েল চৌধুরী প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা