× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খালেদা জিয়ার রোগমুক্তিতে এতিমদের মাঝে খাবার বিতরণ

হবিগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৫ ১৭:৩৮ পিএম

আপডেট : ৩০ নভেম্বর ২০২৫ ১৮:৩৩ পিএম

খালেদা জিয়ার রোগমুক্তিতে এতিমদের মাঝে খাবার বিতরণ

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত এবং বিএনপির চেয়ারপার্সন, সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু এবং ভয়াবহ ভূমিকম্পের হাত থেকে দেশকে রক্ষায় আল্লাহর দয়া, সাহায্য ও করুণা কামনায় হবিগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩০ নভেম্বর) হবিগঞ্জ শহরের রাজনগর ইসলামীয়া এতিম খানায় এই খাবার বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজন হয়। মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায়, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত এবং তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

মাহফিলে বক্তব্য রাখেন হবিগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ জি কে গউছ।

মাহফিলে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাজি নুরুল ইসলাম, হাজি এনামুল হক, শায়েস্তাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল, হবিগঞ্জ পৌর বিএনপির সভাপতি তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, জেলা যুবদলের আহ্বায়ক জালাল আহমেদ, সদস্য সচিব সফিকুর রহমান সিতু, জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজীব আহমেদ রিংগন, জেলা ওলামা দলের আহ্বায়ক কাজী কবির হোসেন, বৃন্দাবন কলেজ ছাত্রদলের আহ্বায়ক আবিদুর রহমান রাকিবসহ দলীয় নেতাকর্মীরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা