× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সার সংকটে বিক্ষুব্ধ কৃষকদের মহাসড়ক অবরোধ

লালমনিরহাট প্রতিবেদক

প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৫ ১৬:২৬ পিএম

আপডেট : ৩০ নভেম্বর ২০২৫ ১৭:০৪ পিএম

সার সংকটে বিক্ষুব্ধ কৃষকদের মহাসড়ক অবরোধ

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চাহিদা মতো সার না পাওয়ায় ক্ষুব্ধ কৃষকরা লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।

রবিবার (৩০ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার অডিটোরিয়াম চত্বর এলাকায় ‘মেসার্স মোর্শেদ সার ঘর’-এর সামনে এ অবরোধের ঘটনা ঘটে।

স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, উপজেলার ‘মেসার্স মোর্শেদ সার ঘর’ থেকে সার বিক্রি করা হয়। কয়েকদিন ধরে কৃষকরা সার পাচ্ছিলেন না। বিক্রয় কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছিল যে, রবিবার (আজ) সকালে সার বিক্রি করা হবে। সে জন্য উপজেলার সিংগিমারী ইউনিয়নের কৃষকরা সকালে সেখানে যান। কিন্তু কয়েকজন কৃষককে তাদের চাহিদা মতো সার না দিয়ে হঠাৎ বিক্রয় কেন্দ্রটি বন্ধ করে দেওয়া হয়। পরে উপ-সহকারী কৃষি কর্মকর্তা কার্তিক বর্মনের সহযোগিতায় ডিলার খুচরা ব্যবসায়ীদের কাছে সার বিক্রি করেন। এতে ক্ষুব্ধ হয়ে কৃষকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এর ফলে, লালমনিরহাট–বুড়িমারী মহাসড়কের দুই পাশে প্রায় ১ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে উপজেলা নির্বাহী অফিসার শামীম মিঞা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

স্থানীয় কৃষক জাহিদুল ইসলাম জানান, তার দুই বিঘা জমির জন্য ইউরিয়া সার প্রয়োজন। কয়েক দিন ধরে ঘুরেও তিনি সার পাননি। রবিবার (আজ) সকালে সার পাওয়া যাবে শুনে গেলেও চাহিদা মতো সার না থাকায় ফিরে আসতে হয়েছে। তার অভিযোগ, কৃষকদের না দিয়ে অধিক মুনাফার আশায় গোপনে দোকানদারদের কাছে সার বিক্রি করা হচ্ছে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা