× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সহকারী শিক্ষকদের কাঙ্ক্ষিত ১১তম গ্রেড শিগগিরই বাস্তবায়িত হবে: গণশিক্ষা উপদেষ্টা

মনপুরা (ভোলা) প্রতিবেদক

প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৫ ১৫:৫৮ পিএম

আপডেট : ৩০ নভেম্বর ২০২৫ ১৭:০২ পিএম

সহকারী শিক্ষকদের কাঙ্ক্ষিত ১১তম গ্রেড শিগগিরই বাস্তবায়িত হবে: গণশিক্ষা উপদেষ্টা

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, ‘প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের কাঙ্ক্ষিত ১১তম গ্রেড শিগগিরই বাস্তবায়িত হবে।

তাদের অন্যান্য দাবি-দাওয়া মেনে নেওয়ার ব্যাপারে আমাদের পুরোপুরি সমর্থন রয়েছে। আশা করি, শিক্ষকরা তাদের কর্মসূচি স্থগিত করবে। বছরের শেষ বার্ষিক পরীক্ষা ও পাঠদানে শিক্ষার্থীদের হুমকির মুখে ফেলবে না।

রবিবার (৩০ নভেম্বর) দুপুরে ভোলার মনপুরা উপজেলায় প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।

এছাড়াও বিচ্ছিন্ন চরাঞ্চলের বিদ্যালয়গুলোতে শিক্ষক সংকট সম্পর্কে তিনি আরও বলেন, ‘শিগগিরই নতুন শিক্ষক নিয়োগের মাধ্যমে চরাঞ্চলের প্রতিষ্ঠানগুলোর শিক্ষক সংকট নিরসন করা হবে এবং দুর্গম চরাঞ্চলে শিক্ষকদের বিশেষ ভাতার আওতায় আনা হবে।’

পরে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার উপজেলার তিনটি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষ, অফিসরুম ও অবকাঠামো পরিদর্শন করেন। এর মধ্যে রয়েছে, হাজির হাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১৫ নম্বর কাউয়ার টেক সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চরফৈজুদ্দিন ভূঁইয়ার হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়।

পরিদর্শনকালে দ্বীপাঞ্চলে প্রতিকূল পরিবেশে শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিতকরণ ও দিকনির্দেশনামূলক পরামর্শ দেন উপদেষ্টা।

এ সময় প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার সহধর্মিণী ডা. রমা সাহা, শিক্ষা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মো. আতিকুর রহমান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিকল্পনা ও উন্নয়ন পরিচালক মিরাজুল ইসলাম উকিল, ভোলা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আজহারুল হক, মনপুরা উপজেল নির্বাহী কর্মকর্তা মো. ফজলে রাব্বি, উপজেলা প্রথমিক শিক্ষা অফিসার মো. কামরুল হাসান, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা