লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিবেদক
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৫ ১২:৫৭ পিএম
আপডেট : ৩০ নভেম্বর ২০২৫ ১৫:৫৮ পিএম
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে প্রাণঘাতী দুর্ঘটনা বেড়ে যাওয়ায় ছয় লেনে সম্প্রসারণের দাবিতে ৩ ঘণ্টা ব্লকেড কর্মসূচি পালন করছেন স্থানীয় এলাকাবাসী ও চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক উন্নয়ন আন্দোলনের নেতাকর্মীরা।
রবিবার (৩০ নভেম্বর) সকাল ৯টা থেকে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বটতলী মোটরস্টেশনের ট্রাফিক পুলিশ বক্সের সামনে ব্যানার ও ফেস্টুন নিয়ে এ কর্মসূচি পালন করা হয়।
মহাসড়কের সরু ও ঝুঁকিপূর্ণ অংশে নিয়মিত দুর্ঘটনায় হতাহতের সংখ্যা বাড়তে থাকায় ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেন আন্দোলনকারীরা। তারা অভিযোগ করেন- দীর্ঘদিন যাবত মহাসড়কটি ছয় লেন করার আশ্বাস মিললেও এখনো দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তাই আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন তারা।
ব্লকেডে বিভিন্ন শ্রেণিপেশার শত শত মানুষ অংশ নেন।
স্লোগানে মুখরিত হয়ে ওঠে মহাসড়ক-‘ক্ষমতা না
জনতা, জনতা জনতা’, ‘আমার দাবি, তোমার দাবি-
ছয়
লেন ছয় লেন’, ‘উই ওয়ান্ট সিক্স লেন’।একই সময়ে একযোগে সাতকানিয়া উপজেলার কেরানীহাট
চত্বর, লোহাগাড়ার আমিরাবাদ পুলিশ বক্সের সামনে এবং কক্সবাজারের চকরিয়া উপজেলার
মাতামুহুরী ব্রিজ এলাকায়ও ব্লকেড পালন করা হয়।
আন্দোলনকারীরা জানান, দ্রুত মহাসড়ক ছয় লেনে
সম্প্রসারণের উদ্যোগ না নিলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।